১৯৮
৬৯তোমরা তোমাদের পূর্ববর্তীদের মতো, যারা তোমাদের চেয়ে শক্তিতে প্রবল এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে অধিক ছিল। তারা তাদের অংশ ভোগ করেছিল, আর তোমরাও তোমাদের অংশ ভোগ করেছ, যেমন তোমাদের পূর্ববর্তীরা তাদের অংশ ভোগ করেছিল, আর তোমরাও তাদের মতো অসার আলোচনায় মেতে উঠেছিলে। তাদের কর্ম দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়ে গেছে, আর তারাই ক্ষতিগ্রস্ত।
৭০তাদের কাছে কি তাদের পূর্ববর্তীদের সংবাদ আসেনি—নূহের সম্প্রদায়, আদ, সামূদ, ইবরাহীমের সম্প্রদায়, মাদইয়ানবাসী এবং উল্টে যাওয়া জনপদগুলোর? তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণসহ এসেছিলেন। আল্লাহ তাদের প্রতি অন্যায় করেননি, বরং তারাই নিজেদের প্রতি অন্যায় করেছিল।
৭১মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। তারা সৎকাজের নির্দেশ দেয় এবং মন্দ কাজে বাধা দেয়, নামায কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে। এদের প্রতি আল্লাহ শীঘ্রই দয়া করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
৭২আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন এমন জান্নাতের, যার নিচ দিয়ে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে, আর চিরস্থায়ী জান্নাতে থাকবে পবিত্র বাসস্থান। আর আল্লাহর সন্তুষ্টিই সর্বাধিক। এটাই মহাসাফল্য।
পৃষ্ঠা ১৯৮ / ৬০৪