অনুবাদ ৮৫:১ শপথ নক্ষত্রপুঞ্জ সংবলিত আকাশের,
অনুবাদ ৮৫:২ আর প্রতিশ্রুত দিনের,
অনুবাদ ৮৫:৩ আর সাক্ষীর ও যার সাক্ষ্য দেওয়া হয় তার,
অনুবাদ ৮৫:৪ ধ্বংস হোক পরিখাওয়ালারা,
অনুবাদ ৮৫:৫ যে আগুনে ছিল প্রচুর জ্বালানি,
অনুবাদ ৮৫:৬ যখন তারা তার পাশে বসেছিল,
অনুবাদ ৮৫:৭ এবং তারা মুমিনদের সাথে যা করছিল তার সাক্ষী ছিল।
অনুবাদ ৮৫:৮ তারা মুমিনদের প্রতি শুধু এই কারণেই ক্ষুব্ধ ছিল যে তারা পরাক্রমশালী, প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল,
অনুবাদ ৮৫:৯ যাঁর হাতে রয়েছে আসমান ও জমিনের রাজত্ব, আর আল্লাহ সবকিছুর সাক্ষী।
অনুবাদ ৮৫:১০ নিশ্চয় যারা মুমিন নর-নারীদের নির্যাতন করেছে অতঃপর তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং রয়েছে দহনের শাস্তি।
অনুবাদ ৮৫:১১ নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। এটাই মহাসাফল্য।
অনুবাদ ৮৫:১২ নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও অত্যন্ত কঠোর।