পুরো সূরা আল-ফাতিহা শুনুন
১

অনুবাদ ১:১ পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

২

অনুবাদ ১:২ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টিজগতের প্রতিপালক।

৩

অনুবাদ ১:৩ পরম করুণাময়, অসীম দয়ালু,

৪

অনুবাদ ১:৪ বিচার দিনের মালিক।

৫

অনুবাদ ১:৫ আমরা একমাত্র তোমারই ইবাদত করি, আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই।

৬

অনুবাদ ১:৬ আমাদের সরল সঠিক পথ দেখাও—

৭

অনুবাদ ১:৭ তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ; তাদের পথ নয়, যাদের প্রতি তোমার ক্রোধ নেমেছে, আর যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরও নয়।

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা