এই পৃষ্ঠা শুনুন — সূরা আন-নাহল

২৭৯

১০৩আর আমি অবশ্যই জানি যে, তারা বলে, তাকে তো একজন মানুষ শিক্ষা দেয়। তারা যার দিকে ইঙ্গিত করে তার ভাষা তো বিদেশি, অথচ এটি স্পষ্ট আরবি ভাষা।

১০৪নিশ্চয় যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে হিদায়াত দেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

১০৫যারা আল্লাহর আয়াতে বিশ্বাস করে না তারাই মিথ্যা রচনা করে, আর তারাই মিথ্যাবাদী।

১০৬যে কেউ ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করে, তবে যাকে জোরপূর্বক বাধ্য করা হয় অথচ তার অন্তর ঈমানে অবিচল থাকে সে ছাড়া, বরং যে ব্যক্তি স্বেচ্ছায় কুফরীর জন্য অন্তর প্রশস্ত করে, তাদের ওপর নেমে আসে আল্লাহর ক্রোধ, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।

১০৭এটি এই কারণে যে, তারা আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালোবেসেছে, আর আল্লাহ কাফির জাতিকে হিদায়াত দেন না।

১০৮তারাই সেই লোক, আল্লাহ যাদের অন্তরে, কানে ও চোখে মোহর মেরে দিয়েছেন, আর তারাই গাফেল।

১০৯নিঃসন্দেহে তারাই আখিরাতে ক্ষতিগ্রস্ত।

১১০তারপর নিশ্চয় তোমার প্রতিপালক তাদের জন্য, যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করেছে, তারপর জিহাদ করেছে ও ধৈর্য ধারণ করেছে, নিশ্চয় তোমার প্রতিপালক এরপর অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

পৃষ্ঠা ২৭৯ / ৬০৪