৩১২
৯৬নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, দয়াময় শীঘ্রই তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করবেন।
৯৭সুতরাং আমি এই কুরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে তুমি এর মাধ্যমে মুত্তাকীদের সুসংবাদ দিতে পার এবং কলহপ্রিয় সম্প্রদায়কে সতর্ক করতে পার।
৯৮আর তাদের আগে আমি কত জনগোষ্ঠী ধ্বংস করেছি! তুমি কি তাদের মধ্যে কাউকে অনুভব কর, অথবা তাদের কোনো শব্দ শুনতে পাও?
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১ত্বা-হা।
২আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিনি যে তুমি কষ্ট পাবে,
৩বরং তা তার জন্য উপদেশ, যে ভয় করে।
৪এটি সেই সত্তার পক্ষ থেকে অবতীর্ণ, যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন।
৫দয়াময় আরশে সমাসীন হয়েছেন।
৬আকাশমণ্ডলীতে, পৃথিবীতে, এতদুভয়ের মধ্যে এবং মাটির নিচে যা কিছু আছে, সবই তাঁর।
৭আর তুমি যদি জোরে কথা বল, তবু নিশ্চয় তিনি গোপন এবং তার চেয়েও গোপন বিষয় জানেন।
৮আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই; তাঁরই জন্য সুন্দরতম নামসমূহ।
৯আর মূসার বৃত্তান্ত কি তোমার কাছে পৌঁছেছে?
১০যখন সে আগুন দেখতে পেয়ে তার পরিবারকে বলল, "তোমরা অপেক্ষা কর, আমি আগুন দেখতে পেয়েছি; হয়তো আমি তা থেকে জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারব, অথবা আগুনের কাছে পথের সন্ধান পাব।"
১১অতঃপর যখন সে সেখানে পৌঁছাল, তখন তাকে ডেকে বলা হল, "হে মূসা,"
১২"নিশ্চয় আমিই তোমার প্রতিপালক, সুতরাং তোমার জুতা খুলে ফেল; নিশ্চয় তুমি পবিত্র উপত্যকা তুওয়ায় রয়েছ।"
পৃষ্ঠা ৩১২ / ৬০৪