৩৬৩
৩৩আর তারা তোমার কাছে যে উদাহরণই উপস্থিত করুক না কেন, আমি তোমাকে সত্য ও উত্তম ব্যাখ্যাসহ তার জবাব দিয়েছি।
৩৪যাদের মুখের ওপর ভর দিয়ে জাহান্নামের দিকে একত্র করা হবে, তারাই সবচেয়ে খারাপ অবস্থানে এবং সবচেয়ে পথভ্রষ্ট।
৩৫আর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তাঁর সাথে তাঁর ভাই হারুনকে সহায়করূপে নিযুক্ত করেছিলাম।
৩৬অতঃপর আমি বলেছিলাম, তোমরা উভয়ে সেই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার আয়াতকে মিথ্যা বলেছে। শেষে আমি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।
৩৭আর নূহের সম্প্রদায়, যখন তারা রাসূলদের মিথ্যা বলেছিল, আমি তাদের ডুবিয়ে দিয়েছিলাম এবং তাদের মানুষের জন্য এক নিদর্শন করেছিলাম। আর আমি জালিমদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি।
৩৮আর আদ, সামুদ, রাসস-এর অধিবাসী এবং এদের মাঝে আরও বহু জাতিকেও (ধ্বংস করেছি)।
৩৯আর প্রত্যেকের জন্যই আমি দৃষ্টান্ত স্থাপন করেছিলাম, আর প্রত্যেককেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।
৪০আর তারা তো সেই জনপদ অতিক্রম করেছে, যার ওপর নিক্ষিপ্ত হয়েছিল অকল্যাণকর বৃষ্টি। তবে কি তারা তা দেখেনি? বরং তারা পুনরুত্থানের আশা রাখে না।
৪১আর যখন তারা তোমাকে দেখে, তখন তারা তোমাকে বিদ্রূপের পাত্র বানানো ছাড়া আর কিছু করে না; বলে, এই কি সেই ব্যক্তি, যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন?
৪২সে তো আমাদের দেবতাদের থেকে আমাদের প্রায় বিভ্রান্ত করেই ফেলেছিল, যদি আমরা তাদের প্রতি অবিচল না থাকতাম। আর শীঘ্রই তারা জানতে পারবে, যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে, কে সবচেয়ে পথভ্রষ্ট।
৪৩তুমি কি তাকে দেখেছ, যে তার প্রবৃত্তিকেই নিজের উপাস্য বানিয়ে নিয়েছে? তবে কি তুমি তার জন্য অভিভাবক হবে?
পৃষ্ঠা ৩৬৩ / ৬০৪