এই পৃষ্ঠা শুনুন — সূরা আশ-শুআরা

৩৭৪

১৬০লূতের সম্প্রদায় রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল।

১৬১যখন তাদের ভাই লূত তাদের বলেছিলেন, তোমরা কি ভয় করবে না?

১৬২নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।

১৬৩সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

১৬৪আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান তো বিশ্বজগতের প্রতিপালকের কাছেই।

১৬৫তোমরা কি বিশ্বজগতের মধ্যে পুরুষদের সাথে কুকর্মে মিলিত হও,

১৬৬আর তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন তাদের পরিত্যাগ কর? বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।

১৬৭তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তুমি বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবে।

১৬৮তিনি বললেন, নিশ্চয় আমি তোমাদের এই কাজের ঘোর বিরোধী।

১৬৯হে আমার প্রতিপালক, আমাকে ও আমার পরিবারকে তারা যা করে তা থেকে রক্ষা কর।

১৭০অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারের সবাইকে উদ্ধার করলাম,

১৭১কেবল এক বৃদ্ধা ছাড়া, যে পেছনে থেকে যাওয়াদের অন্তর্ভুক্ত হলো।

১৭২অতঃপর আমি অন্যদের ধ্বংস করে দিলাম।

১৭৩আর আমি তাদের ওপর এক পাথরের বৃষ্টি বর্ষণ করলাম; সতর্ককৃতদের জন্য তা কতই না নিকৃষ্ট বৃষ্টি!

১৭৪নিশ্চয় এতে একটি নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

১৭৫আর নিশ্চয় তোমার প্রতিপালক পরাক্রমশালী, পরম দয়ালু।

১৭৬আইকাবাসীরা রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল।

১৭৭যখন শুয়াইব তাদের বলেছিলেন, তোমরা কি ভয় করবে না?

১৭৮নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।

১৭৯সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

১৮০আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদান তো বিশ্বজগতের প্রতিপালকের কাছেই।

১৮১তোমরা পরিমাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হয়ো না।

১৮২আর সঠিক দাঁড়িপাল্লায় ওজন কর।

১৮৩আর মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিয়ো না, আর পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িয়ো না।

পৃষ্ঠা ৩৭৪ / ৬০৪