এই পৃষ্ঠা শুনুন — সূরা আশ-শুআরা

৩৭৫

১৮৪আর তাঁকে ভয় কর, যিনি তোমাদের এবং পূর্ববর্তী প্রজন্মসমূহকে সৃষ্টি করেছেন।

১৮৫তারা বলল, তুমি তো কেবল জাদুগ্রস্তদের একজন।

১৮৬আর তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আর আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি।

১৮৭সুতরাং তুমি যদি সত্যবাদী হও, তবে আমাদের ওপর আকাশের কোনো একটি খণ্ড ফেলে দাও।

১৮৮তিনি বললেন, তোমরা যা কর সে বিষয়ে আমার প্রতিপালকই সবচেয়ে ভালো জানেন।

১৮৯অতঃপর তারা তাঁকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে মেঘাচ্ছন্ন দিনের শাস্তি তাদের পাকড়াও করল। নিশ্চয় তা ছিল এক মহাদিনের শাস্তি।

১৯০নিশ্চয় এতে একটি নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন নয়।

১৯১আর নিশ্চয় তোমার প্রতিপালক পরাক্রমশালী, পরম দয়ালু।

১৯২আর নিশ্চয় এই কুরআন বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ,

১৯৩বিশ্বস্ত রূহ একে নিয়ে অবতরণ করেছেন,

১৯৪তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও,

১৯৫সুস্পষ্ট আরবি ভাষায়।

১৯৬আর নিশ্চয় এর উল্লেখ পূর্ববর্তীদের কিতাবসমূহেও রয়েছে।

১৯৭এটাও কি তাদের জন্য একটি প্রমাণ নয় যে, বনী ইসরাইলের বিদ্বানরা একে চেনে?

১৯৮আর যদি আমি একে কোনো অনারবের ওপর অবতীর্ণ করতাম,

১৯৯আর সে তা তাদের কাছে পাঠ করত, তবুও তারা এতে ঈমান আনত না।

২০০এভাবেই আমি একে অপরাধীদের হৃদয়ে প্রবেশ করিয়েছি,

২০১তারা এতে ঈমান আনবে না, যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে।

২০২তখন তা তাদের কাছে হঠাৎ এসে পড়বে, অথচ তারা তা টেরও পাবে না।

২০৩তখন তারা বলবে, আমাদের কি কোনো অবকাশ দেওয়া হবে?

২০৪তবে কি তারা আমার শাস্তি তাড়াতাড়ি কামনা করছে?

২০৫তুমি কি ভেবে দেখেছ, আমি যদি তাদের কয়েক বছর ভোগ করতে দিই,

২০৬তারপর তাদের প্রতিশ্রুত শাস্তি তাদের কাছে এসে পড়ে,

পৃষ্ঠা ৩৭৫ / ৬০৪