৩৭৬
২০৭তবে তাদের যে ভোগসামগ্রী দেওয়া হয়েছিল তা তাদের কোনো কাজে আসবে না।
২০৮আর আমি কোনো জনপদ ধ্বংস করিনি, যতক্ষণ না তার জন্য সতর্ককারী প্রেরিত হয়েছে,
২০৯উপদেশস্বরূপ; আর আমি জালিম নই।
২১০আর শয়তানরা এই কুরআন নিয়ে অবতীর্ণ হয়নি।
২১১আর তাদের পক্ষে তা শোভনীয়ও নয়, তারা তা করতে সক্ষমও নয়।
২১২নিশ্চয় তারা ওহি শ্রবণ থেকে সম্পূর্ণ দূরে রাখা হয়েছে।
২১৩সুতরাং তুমি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডেকো না, নতুবা তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
২১৪আর তোমার নিকটাত্মীয়দের সতর্ক কর।
২১৫আর তোমার অনুসারী মুমিনদের প্রতি তোমার সহানুভূতির ডানা নত কর।
২১৬অতঃপর তারা যদি তোমার অবাধ্য হয়, তবে বল, তোমরা যা কর তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত।
২১৭আর তুমি পরাক্রমশালী, পরম দয়ালুর ওপর ভরসা রাখ,
২১৮যিনি তোমাকে দেখেন যখন তুমি নামাযে দাঁড়াও,
২১৯আর সিজদাকারীদের মধ্যে তোমার আসা-যাওয়াও দেখেন।
২২০নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
২২১আমি কি তোমাদের জানিয়ে দেব, শয়তানরা কার ওপর অবতীর্ণ হয়?
২২২তারা অবতীর্ণ হয় প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপাচারীর ওপর।
২২৩তারা কান পেতে শোনা কথা শোনায়, আর তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
২২৪আর কবিদের অনুসরণ করে বিভ্রান্তরাই।
২২৫তুমি কি দেখ না, তারা প্রতিটি উপত্যকায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়,
২২৬আর তারা এমন কথা বলে যা তারা করে না?
২২৭তবে যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, আল্লাহকে অধিক স্মরণ করেছে, আর অত্যাচারিত হওয়ার পর প্রতিরোধ করেছে, তারা ব্যতিক্রম। আর যারা জুলুম করেছে, তারা শীঘ্রই জানতে পারবে কোন পরিণতির দিকে তারা ফিরে যাচ্ছে।
পৃষ্ঠা ৩৭৬ / ৬০৪