৩৮৩
৬৪নাকি তিনি, যিনি সৃষ্টি শুরু করেন, অতঃপর তা পুনরায় সৃষ্টি করবেন, আর যিনি তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিজিক দান করেন? আল্লাহর সাথে কি অন্য কোনো উপাস্য আছে? বল, তোমরা তোমাদের প্রমাণ উপস্থাপন কর, যদি তোমরা সত্যবাদী হও।
৬৫বল, আসমান ও পৃথিবীতে যারা আছে তাদের মধ্যে আল্লাহ ছাড়া কেউ অদৃশ্য জানে না, আর তারা টেরও পায় না কখন তাদের পুনরুত্থিত করা হবে।
৬৬বরং আখিরাত সম্পর্কে তাদের জ্ঞান শেষ পর্যায়ে পৌঁছে গেছে; বরং তারা এ সম্পর্কে সন্দেহে আছে; বরং তারা এ সম্পর্কে অন্ধ।
৬৭আর যারা কুফরি করেছে তারা বলে, আমরা ও আমাদের পূর্বপুরুষরা মাটিতে পরিণত হওয়ার পরও কি আমাদের পুনরায় বের করে আনা হবে?
৬৮আমাদের ও আমাদের পূর্বপুরুষদের তো ইতিপূর্বেও এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল; এসব তো পূর্ববর্তীদের কল্পকাহিনী ছাড়া কিছু নয়।
৬৯বল, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ, অপরাধীদের পরিণাম কেমন হয়েছিল।
৭০আর তুমি তাদের জন্য দুঃখিত হয়ো না, আর তাদের চক্রান্তে মনক্ষুণ্ণ হয়ো না।
৭১আর তারা বলে, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে, যদি তোমরা সত্যবাদী হও?
৭২বল, হতে পারে যে বিষয়ে তোমরা তাড়াহুড়া করছ তার কিছু অংশ তোমাদের নিকটবর্তী হয়ে গেছে।
৭৩আর নিশ্চয় তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।
৭৪আর নিশ্চয় তোমার প্রতিপালক জানেন তাদের অন্তর যা গোপন রাখে এবং যা তারা প্রকাশ করে।
৭৫আর আসমান ও পৃথিবীতে এমন কোনো গোপন বিষয় নেই, যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই।
৭৬নিশ্চয় এই কুরআন বনী ইসরাইলের কাছে সেসব বিষয়ের অধিকাংশই বর্ণনা করে, যে বিষয়ে তারা মতভেদ করে।
পৃষ্ঠা ৩৮৩ / ৬০৪