৪০১
৩৯আর কারূন, ফিরআউন ও হামানকেও স্মরণ করো। মূসা তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন, কিন্তু তারা পৃথিবীতে অহংকার করেছিল, আর তারা আমাকে অতিক্রম করতে পারেনি।
৪০অতঃপর আমি প্রত্যেককেই তার পাপের কারণে পাকড়াও করলাম। তাদের কারো উপর আমি প্রেরণ করলাম পাথরবর্ষী ঝড়, কাউকে ধরল প্রচণ্ড শব্দ, কাউকে আমি ভূমিতে ধসিয়ে দিলাম, আর কাউকে ডুবিয়ে দিলাম। আল্লাহ তাদের প্রতি অন্যায় করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অন্যায় করেছিল।
৪১যারা আল্লাহ ছাড়া অন্যদের অভিভাবক বানিয়েছে তাদের উদাহরণ মাকড়সার মতো, যে নিজের জন্য একটি ঘর তৈরি করে; আর সব ঘরের মধ্যে দুর্বলতম ঘর তো মাকড়সার ঘর, যদি তারা জানত।
৪২আল্লাহকে ছেড়ে তারা যাকিছু ডাকে তা তিনি ভালোভাবেই জানেন, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
৪৩এই উপমাগুলো আমি মানুষের জন্য বর্ণনা করি, কিন্তু জ্ঞানীরা ছাড়া অন্য কেউ তা উপলব্ধি করে না।
৪৪আল্লাহ আসমান ও যমীন যথাযথভাবে সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে মুমিনদের জন্য নিদর্শন রয়েছে।
৪৫তোমার প্রতি যে কিতাব প্রত্যাদেশ করা হয়েছে তা তিলাওয়াত করো এবং নামায কায়েম করো। নিশ্চয় নামায অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ, আর আল্লাহ জানেন তোমরা যা করো।
পৃষ্ঠা ৪০১ / ৬০৪