৪৩৫
৪আর যদি তারা তোমাকে মিথ্যা মনে করে, তবে তোমার আগেও রাসূলদের মিথ্যা মনে করা হয়েছিল। আর সব বিষয়ের প্রত্যাবর্তন আল্লাহরই দিকে।
৫হে মানুষ, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কাজেই পার্থিব জীবন যেন তোমাদের প্রতারিত না করে, আর প্রতারক শয়তান যেন তোমাদের আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে।
৬নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবেই গণ্য করো। সে তো তার দলবলকে শুধু এজন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়।
৭যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপ্রতিদান।
৮যার কাছে তার মন্দ কাজ সুশোভিত করে দেওয়া হয়েছে, ফলে সে তা সুন্দর মনে করে, সে কি সঠিক পথে আছে? নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা পথ দেখান। কাজেই তাদের জন্য আক্ষেপ করে তুমি নিজেকে ধ্বংস কোরো না। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা সম্যক জ্ঞাত।
৯আর আল্লাহই বায়ু প্রেরণ করেন, ফলে তা মেঘ উত্থিত করে, অতঃপর আমি তা মৃত ভূমির দিকে প্রবাহিত করি এবং তা দিয়ে মৃত্যুর পর যমীনকে জীবিত করি। এভাবেই হবে পুনরুত্থান।
১০যে সম্মান কামনা করে, সব সম্মান তো আল্লাহরই। সৎ বাণী তাঁরই দিকে উত্থিত হয়, আর সৎকর্ম তাকে উঁচু করে তোলে। আর যারা মন্দ চক্রান্ত করে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, আর তাদের চক্রান্ত ব্যর্থই হবে।
১১আর আল্লাহই তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর শুক্রবিন্দু থেকে, অতঃপর তোমাদের জোড়ায় জোড়ায় বানিয়েছেন। আর তাঁর জ্ঞান ছাড়া কোনো নারী গর্ভধারণও করে না, প্রসবও করে না। আর কোনো বয়স্ক ব্যক্তির বয়স বৃদ্ধি পায় না বা তার বয়স হ্রাস পায় না, তবে তা একটি কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয় এটা আল্লাহর জন্য সহজ।
পৃষ্ঠা ৪৩৫ / ৬০৪