এই পৃষ্ঠা শুনুন — সূরা আস-সাফফাত

৪৪৮

৫২যে বলত, তুমি কি সত্যিই বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত?

৫৩আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড্ডিতে পরিণত হব, তখন কি আমাদের প্রতিফল দেওয়া হবে?

৫৪সে বলবে, তোমরা কি (তাকে) উঁকি দিয়ে দেখবে?

৫৫অতঃপর সে উঁকি দেবে, আর তাকে দেখবে জ্বলন্ত আগুনের মাঝখানে।

৫৬সে বলবে, আল্লাহর শপথ, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।

৫৭আর যদি আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকত, তবে আমিও এখন উপস্থিতদের অন্তর্ভুক্ত হতাম।

৫৮তাহলে কি আমরা আর মৃত্যুবরণ করব না,

৫৯আমাদের প্রথম মৃত্যু ছাড়া, আর আমাদের শাস্তিও দেওয়া হবে না?

৬০নিশ্চয় এটাই মহাসাফল্য।

৬১এমন কিছুর জন্যই কর্মীদের কর্ম করা উচিত।

৬২এই আপ্যায়ন কি উত্তম, নাকি যাক্কুম গাছ?

৬৩আমি একে যালিমদের জন্য পরীক্ষাস্বরূপ বানিয়েছি।

৬৪নিশ্চয় এটি এমন এক গাছ, যা জাহান্নামের তলদেশ থেকে উদগত হয়,

৬৫এর মোচা যেন শয়তানদের মাথার মতো।

৬৬তারা নিশ্চয় তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভরবে।

৬৭এরপর নিশ্চয় তাদের জন্য এর ওপর থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।

৬৮এরপর নিশ্চয় তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।

৬৯তারা তাদের পূর্বপুরুষদের বিভ্রান্ত অবস্থায় পেয়েছিল,

৭০অতঃপর তারা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে ছুটে চলছে।

৭১আর তাদের পূর্বে অতীতের অধিকাংশ লোকই বিভ্রান্ত হয়েছিল,

৭২আর আমি তাদের মধ্যে সতর্ককারী পাঠিয়েছিলাম।

৭৩অতএব দেখো, সতর্ককৃতদের পরিণাম কেমন হয়েছিল।

৭৪তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ব্যতীত।

৭৫আর নিশ্চয় নূহ আমাকে ডেকেছিল, আমি কতই না উত্তম সাড়াদাতা।

৭৬আর আমি তাকে ও তার পরিবারকে মহাসংকট থেকে উদ্ধার করেছি।

পৃষ্ঠা ৪৪৮ / ৬০৪