৫৩২
১৯তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন, তারা একে অপরের সাথে মিলিত হয়,
২০তাদের মাঝে আছে এক অন্তরাল, তারা একে অপরের সীমা অতিক্রম করে না।
২১সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
২২উভয় থেকে বের হয় মুক্তা ও প্রবাল।
২৩সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
২৪সমুদ্রে চলমান পর্বতসম জাহাজগুলো তাঁরই নিয়ন্ত্রণাধীন।
২৫সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
২৬পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল,
২৭আর অবশিষ্ট থাকবেন কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমা ও সম্মানের অধিকারী।
২৮সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
২৯আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবাই তাঁরই কাছে প্রার্থনা করে; প্রতিটি মুহূর্তে তিনি এক নতুন কর্মে নিয়োজিত।
৩০সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
৩১শীঘ্রই আমি তোমাদের হিসাবের প্রতি মনোযোগী হবো, হে জিন ও মানব জাতি!
৩২সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
৩৩হে জিন ও মানবজাতি, যদি তোমরা আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমানা ভেদ করে বের হতে সক্ষম হও, তবে বের হও; কিন্তু বিশেষ ক্ষমতা ছাড়া তোমরা তা পারবে না।
৩৪সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
৩৫তোমাদের দুজনের ওপর নিক্ষেপ করা হবে অগ্নিশিখা এবং গলিত ধাতু, তখন তোমরা আত্মরক্ষা করতে পারবে না।
৩৬সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
৩৭যখন আকাশ বিদীর্ণ হবে এবং লাল রঙের গলিত তেলের মতো হয়ে যাবে,
৩৮সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
৩৯সেদিন কোনো মানুষ বা জিনকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না।
৪০সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
৪১অপরাধীদের চেনা যাবে তাদের চেহারার লক্ষণে, তখন তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে।
পৃষ্ঠা ৫৩২ / ৬০৪