এই পৃষ্ঠা শুনুন — সূরা আর-রাহমান

৫৩৩

৪২সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৪৩এটাই সেই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।

৪৪তারা এর মাঝে এবং ফুটন্ত পানির মাঝে ঘুরপাক খেতে থাকবে।

৪৫সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৪৬আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছে, তার জন্য আছে দুটি জান্নাত,

৪৭সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৪৮উভয়ই বিচিত্র শাখাসমৃদ্ধ।

৪৯সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৫০উভয়ের মধ্যে আছে দুটি প্রবাহিত ঝর্ণা।

৫১সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৫২উভয়ের মধ্যে আছে প্রতিটি ফলের দুই দুই প্রকার।

৫৩সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৫৪তারা হেলান দিয়ে বসবে এমন বিছানায় যার আস্তরণ রেশমের মোটা কাপড়ে তৈরি, আর দুই জান্নাতের ফল তাদের নাগালের মধ্যে ঝুলে থাকবে।

৫৫সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৫৬সেখানে থাকবে আনতনয়না রমণীগণ, যাদের স্পর্শ ইতঃপূর্বে কোনো মানুষ বা জিন করেনি।

৫৭সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৫৮তারা যেন পদ্মরাগমণি ও প্রবাল।

৫৯সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৬০সদাচরণের প্রতিদান সদাচরণ ছাড়া আর কী হতে পারে?

৬১সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৬২আর এ দুটি জান্নাত ছাড়াও আরও দুটি জান্নাত আছে,

৬৩সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৬৪দুটিই গাঢ় সবুজ রঙের।

৬৫সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৬৬উভয়ের মধ্যে আছে দুটি উচ্ছলিত ঝর্ণা।

৬৭সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৬৮উভয়ের মধ্যে আছে ফলমূল, খেজুর ও ডালিম।

৬৯সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

পৃষ্ঠা ৫৩৩ / ৬০৪