৫৩৪
৭০সেখানে আছে উত্তম ও সুন্দরী রমণীগণ,
৭১সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
৭২তাঁবুতে অন্তরীণ হুরগণ।
৭৩সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
৭৪তাদের স্পর্শ ইতঃপূর্বে কোনো মানুষ বা জিন করেনি।
৭৫সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
৭৬তারা হেলান দিয়ে বসবে সবুজ গালিচা ও অপূর্ব সুন্দর মখমলের ওপর।
৭৭সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?
৭৮তোমার প্রতিপালকের নাম বরকতময়, যিনি মহিমা ও সম্মানের অধিকারী।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১যখন সংঘটিত হবে সেই মহাঘটনা,
২তার সংঘটনে কোনো মিথ্যা নেই।
৩তা কাউকে নত করবে, কাউকে উন্নত করবে।
৪যখন পৃথিবী প্রবলভাবে কেঁপে উঠবে,
৫আর পর্বতসমূহ চূর্ণবিচূর্ণ হয়ে যাবে,
৬তখন তা হয়ে যাবে বিক্ষিপ্ত ধুলিকণা।
৭আর তোমরা বিভক্ত হয়ে যাবে তিন দলে।
৮ডান দিকের অধিকারীরা—কত ভাগ্যবান ডান দিকের অধিকারীরা!
৯আর বাম দিকের অধিকারীরা—কত হতভাগ্য বাম দিকের অধিকারীরা!
১০আর অগ্রগামীরা তো অগ্রগামীই থাকবে,
১১তারাই নৈকট্যপ্রাপ্ত,
১২নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে।
১৩তাদের একটি বড় দল পূর্ববর্তীদের মধ্য থেকে,
১৪আর অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে।
১৫তারা থাকবে স্বর্ণখচিত আসনে,
১৬মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসে থাকবে।
পৃষ্ঠা ৫৩৪ / ৬০৪