৫৭৫
২০নিশ্চয় তোমার প্রতিপালক জানেন যে, তুমি রাতের প্রায় দুই-তৃতীয়াংশ, কখনো অর্ধেক, কখনো এক-তৃতীয়াংশ দাঁড়িয়ে থাক, আর তোমার সঙ্গীদের একটি দলও। আর আল্লাহ রাত ও দিনের পরিমাপ নির্ধারণ করেন। তিনি জানেন যে, তোমরা তার হিসাব রাখতে সক্ষম হবে না, তাই তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন; সুতরাং কুরআন থেকে যতটুকু সহজ হয় তিলাওয়াত কর। তিনি জানেন যে, তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে পৃথিবীতে ভ্রমণ করবে, আর কেউ কেউ আল্লাহর পথে যুদ্ধ করবে; সুতরাং তা থেকে যতটুকু সহজ হয় তিলাওয়াত কর। আর নামায কায়েম কর, যাকাত আদায় কর এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। আর তোমরা নিজেদের জন্য যে কল্যাণ আগে পাঠাবে, তা আল্লাহর কাছে উত্তম ও পুরস্কারে মহত্তর রূপে পাবে। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর; নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১হে চাদর-আবৃত ব্যক্তি,
২উঠো, অতঃপর সতর্ক কর,
৩আর তোমার প্রতিপালকের মহিমা ঘোষণা কর,
৪আর তোমার কাপড় পরিষ্কার রাখ,
৫আর অপবিত্রতা থেকে দূরে থাক,
৬আর বেশি পাওয়ার আশায় অনুগ্রহ করো না,
৭আর তোমার প্রতিপালকের জন্য ধৈর্য ধারণ কর।
৮অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে,
৯তখন সেদিনটি হবে এক কঠিন দিন,
১০কাফিরদের জন্য মোটেও সহজ নয়।
১১আমাকে ছেড়ে দাও, আর যাকে আমি একাকী সৃষ্টি করেছি,
১২আর তার জন্য প্রচুর সম্পদ দিয়েছি,
১৩আর সাক্ষীস্বরূপ সন্তান দিয়েছি,
১৪আর তার জন্য সবকিছু প্রশস্ত করে দিয়েছি,
১৫তারপরও সে লোভ করে যে, আমি আরো বাড়িয়ে দেব।
১৬কখনো না! নিশ্চয় সে আমার আয়াতের প্রতি একগুঁয়ে বিরোধিতাকারী।
১৭আমি শীঘ্রই তাকে দুর্গম চড়াইয়ে ফেলব।
১৮নিশ্চয় সে চিন্তা করেছে ও পরিকল্পনা করেছে,
পৃষ্ঠা ৫৭৫ / ৬০৪