৬০২
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১কুরাইশের অভ্যস্ততার কারণে,
২তাদের শীত ও গ্রীষ্মের সফরের অভ্যস্ততার কারণে,
৩তারা যেন এই ঘরের (কাবার) প্রতিপালকের ইবাদত করে,
৪যিনি তাদের ক্ষুধায় আহার দিয়েছেন আর ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১তুমি কি তাকে দেখেছ, যে বিচার দিবসকে অস্বীকার করে?
২সে-ই এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,
৩আর অভাবীকে আহার দিতে উৎসাহিত করে না।
৪কাজেই দুর্ভোগ সেসব নামাযিদের জন্য,
৫যারা তাদের নামায সম্পর্কে উদাসীন,
৬যারা লোক দেখানোর জন্য (আমল) করে,
৭আর নিত্যপ্রয়োজনীয় সাহায্য প্রদানে বিরত থাকে।
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি।
২তাই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায পড় এবং কুরবানী কর।
৩নিশ্চয় যে তোমাকে ঘৃণা করে, সে-ই নির্বংশ।
পৃষ্ঠা ৬০২ / ৬০৪