৭৯
১২আর তোমাদের স্ত্রীরা যা রেখে যায় তার অর্ধেক তোমাদের প্রাপ্য, যদি তাদের সন্তান না থাকে। আর যদি তাদের সন্তান থাকে, তবে তারা যা রেখে যায় তার এক-চতুর্থাংশ তোমাদের প্রাপ্য, তাদের অসিয়ত পূরণ ও ঋণ পরিশোধের পর। আর তোমরা যা রেখে যাও তার এক-চতুর্থাংশ তাদের প্রাপ্য, যদি তোমাদের সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে, তবে তোমরা যা রেখে যাও তার এক-অষ্টমাংশ তাদের প্রাপ্য, তোমাদের অসিয়ত পূরণ ও ঋণ পরিশোধের পর। আর যদি এমন কোনো পুরুষ বা নারীর উত্তরাধিকার নির্ধারণ করতে হয় যার পিতা-মাতা ও সন্তান নেই, কিন্তু তার এক ভাই বা এক বোন আছে, তবে তাদের প্রত্যেকের জন্য এক-ষষ্ঠাংশ। আর যদি এর অধিক হয়, তবে তারা এক-তৃতীয়াংশে অংশীদার হবে, অসিয়ত পূরণ ও ঋণ পরিশোধের পর, কাউকে ক্ষতিগ্রস্ত না করে; এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ; আর আল্লাহ সর্বজ্ঞ, সহনশীল।
১৩এসব আল্লাহর নির্ধারিত সীমা; আর যে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে; আর এটাই মহাসাফল্য।
১৪আর যে আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্যতা করে এবং তাঁর নির্ধারিত সীমা লঙ্ঘন করে, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে চিরস্থায়ী হবে; আর তার জন্য আছে অপমানজনক শাস্তি।
পৃষ্ঠা ৭৯ / ৬০৪