← সকল সূরা

অভিযানকারী - العاديات

পুরো সূরা আল-আদিয়াত শুনুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ ১০০:১ শপথ ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়াগুলোর,

অনুবাদ ১০০:২ অতঃপর ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টিকারীদের,

অনুবাদ ১০০:৩ অতঃপর প্রভাতে আক্রমণকারীদের,

অনুবাদ ১০০:৪ অতঃপর তা দ্বারা ধূলিঝড় সৃষ্টিকারীদের,

অনুবাদ ১০০:৫ অতঃপর তা দিয়ে শত্রুদলের মধ্যে প্রবেশকারীদের শপথ,

অনুবাদ ১০০:৬ নিশ্চয় মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ,

অনুবাদ ১০০:৭ আর সে নিজেই এর সাক্ষী।

অনুবাদ ১০০:৮ আর সে ধন-সম্পদের ভালোবাসায় অত্যন্ত তীব্র।

অনুবাদ ১০০:৯ সে কি জানে না, যখন কবরে যা আছে তা উত্থিত করা হবে,

১০

অনুবাদ ১০০:১০ আর অন্তরে যা আছে তা প্রকাশ করে দেওয়া হবে,

১১

অনুবাদ ১০০:১১ নিশ্চয় সেদিন তাদের প্রতিপালক তাদের সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকবেন?

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা