১
অনুবাদ ১০১:১ মহাসংকট!
সূরা ১০১
মহাসংকট - القارعة
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
অনুবাদ ১০১:১ মহাসংকট!
অনুবাদ ১০১:২ মহাসংকট কী?
অনুবাদ ১০১:৩ আর তোমাকে কীসে জানাবে মহাসংকট কী?
অনুবাদ ১০১:৪ সেদিন মানুষ হবে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পতঙ্গের মতো,
অনুবাদ ১০১:৫ আর পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো।
অনুবাদ ১০১:৬ অতঃপর যার পাল্লা ভারী হবে,
অনুবাদ ১০১:৭ সে থাকবে সন্তোষজনক জীবনে।
অনুবাদ ১০১:৮ আর যার পাল্লা হালকা হবে,
অনুবাদ ১০১:৯ তার আশ্রয়স্থল হবে হাবিয়া।
অনুবাদ ১০১:১০ আর তোমাকে কীসে জানাবে তা কী?
অনুবাদ ১০১:১১ প্রজ্বলিত আগুন।