১
অনুবাদ ১০২:১ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে,
সূরা ১০২
প্রাচুর্যের প্রতিযোগিতা - التكاثر
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
অনুবাদ ১০২:১ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে,
অনুবাদ ১০২:২ এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে গেছ।
অনুবাদ ১০২:৩ কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
অনুবাদ ১০২:৪ আবারও, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
অনুবাদ ১০২:৫ কখনো নয়, যদি তোমরা নিশ্চিত জ্ঞান দিয়ে জানতে!
অনুবাদ ১০২:৬ তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
অনুবাদ ১০২:৭ এরপর তোমরা তা নিশ্চিতভাবে চাক্ষুষ দেখবে,
অনুবাদ ১০২:৮ তারপর সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে।