১
অনুবাদ ১০৫:১ তুমি কি দেখনি, তোমার প্রতিপালক হস্তীবাহিনীর সাথে কী আচরণ করেছিলেন?
সূরা ১০৫
হাতি - الفيل
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
অনুবাদ ১০৫:১ তুমি কি দেখনি, তোমার প্রতিপালক হস্তীবাহিনীর সাথে কী আচরণ করেছিলেন?
অনুবাদ ১০৫:২ তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
অনুবাদ ১০৫:৩ আর তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন,
অনুবাদ ১০৫:৪ যা তাদের উপর পোড়ামাটির পাথর নিক্ষেপ করছিল,
অনুবাদ ১০৫:৫ অতঃপর তিনি তাদের ভক্ষিত খড়কুটার মতো করে দিলেন।