← সকল সূরা

সারিবদ্ধভাবে দাঁড়ানো - الصافات

পুরো সূরা আস-সাফফাত শুনুন
১

অনুবাদ ৩৭:১ শপথ, ঐ ফেরেশতাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে,

২

অনুবাদ ৩৭:২ অতঃপর তীব্রভাবে (মেঘ বা প্রাণীদের) তাড়নাকারীদের শপথ,

৩

অনুবাদ ৩৭:৩ অতঃপর যিকর তেলাওয়াতকারীদের শপথ,

৪

অনুবাদ ৩৭:৪ নিশ্চয় তোমাদের ইলাহ একক।

৫

অনুবাদ ৩৭:৫ তিনি আসমানসমূহ, যমীন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, আর তিনি উদয়স্থলসমূহেরও প্রতিপালক।

৬

অনুবাদ ৩৭:৬ আমি নিকটবর্তী আসমানকে তারকারাজির সৌন্দর্য দিয়ে সুশোভিত করেছি,

৭

অনুবাদ ৩৭:৭ আর প্রত্যেক অবাধ্য শয়তান থেকে একে সুরক্ষিত রেখেছি।

৮

অনুবাদ ৩৭:৮ তারা ঊর্ধ্বজগতের ফেরেশতাদের কথা শুনতে পারে না, আর তাদের প্রতিটি দিক থেকে নিক্ষেপ করা হয়,

৯

অনুবাদ ৩৭:৯ বিতাড়িত করার জন্য, আর তাদের জন্য রয়েছে অবিরাম শাস্তি।

১০

অনুবাদ ৩৭:১০ তবে যে কেউ ছোঁ মেরে কিছু শুনে নেয়, তার পিছু নেয় তীব্র জ্বলন্ত উল্কাপিণ্ড।

১১

অনুবাদ ৩৭:১১ তাহলে তুমি তাদের জিজ্ঞেস করো, সৃষ্টির দিক থেকে তারা বেশি কঠিন, নাকি আমি যা সৃষ্টি করেছি তা? আমি তো তাদের সৃষ্টি করেছি আঠালো কাদামাটি থেকে।

১২

অনুবাদ ৩৭:১২ বরং তুমি বিস্মিত হচ্ছ, আর তারা বিদ্রূপ করছে।

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা