অনুবাদ ৪৩:১ হা-মীম।
অনুবাদ ৪৩:২ স্পষ্ট কিতাবের শপথ,
অনুবাদ ৪৩:৩ আমি এটিকে আরবি ভাষায় কুরআন বানিয়েছি, যাতে তোমরা বুঝতে পার।
অনুবাদ ৪৩:৪ আর নিশ্চয় এটি আমার কাছে উম্মুল কিতাবে (মূল কিতাবে) সংরক্ষিত, মহান ও প্রজ্ঞাপূর্ণ।
অনুবাদ ৪৩:৫ তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় বলে আমি কি তোমাদের কাছ থেকে এই উপদেশ সরিয়ে রাখব?
অনুবাদ ৪৩:৬ আর আমি পূর্ববর্তীদের মধ্যে কত নবী পাঠিয়েছি।
অনুবাদ ৪৩:৭ আর যখনই তাদের কাছে কোনো নবী এসেছে, তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করেছে।
অনুবাদ ৪৩:৮ তাই আমি তাদের চেয়ে শক্তিশালীদের ধ্বংস করেছি, আর পূর্ববর্তীদের দৃষ্টান্ত অতীত হয়ে গেছে।
অনুবাদ ৪৩:৯ আর তুমি যদি তাদের জিজ্ঞেস কর, কে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে, পরাক্রমশালী সর্বজ্ঞ সত্তা এগুলো সৃষ্টি করেছেন।
অনুবাদ ৪৩:১০ যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য পথ তৈরি করেছেন, যাতে তোমরা পথ পেতে পার।
অনুবাদ ৪৩:১১ আর যিনি আকাশ থেকে নির্দিষ্ট পরিমাণে পানি বর্ষণ করেন, অতঃপর আমি তা দিয়ে মৃত জনপদকে জীবিত করি; এভাবেই তোমাদেরকে বের করে আনা হবে।
অনুবাদ ৪৩:১২ আর যিনি সকল জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য নৌযান ও চতুষ্পদ জন্তু বানিয়েছেন, যাতে তোমরা আরোহণ কর,