← সকল সূরা

বিক্ষেপকারী বাতাস - الذاريات

পুরো সূরা আয-যারিয়াত শুনুন
১

অনুবাদ ৫১:১ প্রবল বেগে ধূলিকণা উড়িয়ে দেওয়া বাতাসের শপথ,

২

অনুবাদ ৫১:২ অতঃপর ভারী বোঝা বহনকারী মেঘমালার শপথ,

৩

অনুবাদ ৫১:৩ অতঃপর সহজে চলমান নৌযানসমূহের শপথ,

৪

অনুবাদ ৫১:৪ অতঃপর কাজ বণ্টনকারী ফেরেশতাদের শপথ,

৫

অনুবাদ ৫১:৫ নিশ্চয় তোমাদের যে বিষয়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা অবশ্যই সত্য,

৬

অনুবাদ ৫১:৬ আর নিশ্চয় প্রতিফল অবশ্যই সংঘটিত হবে।

৭

অনুবাদ ৫১:৭ নকশাযুক্ত আকাশের শপথ,

৮

অনুবাদ ৫১:৮ নিশ্চয় তোমরা পরস্পরবিরোধী কথায় লিপ্ত আছ,

৯

অনুবাদ ৫১:৯ এ থেকে সে-ই সরে যায়, যে সরে যাওয়ার উপযুক্ত।

১০

অনুবাদ ৫১:১০ ধ্বংস হোক অনুমাননির্ভর মিথ্যাচারীরা,

১১

অনুবাদ ৫১:১১ যারা অজ্ঞতার মোহে বেখবর হয়ে আছে,

১২

অনুবাদ ৫১:১২ তারা জিজ্ঞেস করে, প্রতিফলের দিন কবে হবে?

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা