← সকল সূরা

পরম করুণাময় - الرحمن

পুরো সূরা আর-রাহমান শুনুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ ৫৫:১ পরম করুণাময়,

অনুবাদ ৫৫:২ তিনি কুরআন শিক্ষা দিয়েছেন,

অনুবাদ ৫৫:৩ তিনি মানুষ সৃষ্টি করেছেন,

অনুবাদ ৫৫:৪ তাকে শিখিয়েছেন ভাব প্রকাশের ভাষা।

অনুবাদ ৫৫:৫ সূর্য ও চাঁদ চলে এক নির্ধারিত হিসাব অনুযায়ী,

অনুবাদ ৫৫:৬ আর তৃণলতা ও বৃক্ষ তাঁরই প্রতি সিজদাবনত।

অনুবাদ ৫৫:৭ আর আকাশকে তিনি সমুন্নত করেছেন এবং স্থাপন করেছেন ভারসাম্য,

অনুবাদ ৫৫:৮ যাতে তোমরা ভারসাম্যে সীমা লঙ্ঘন না করো।

অনুবাদ ৫৫:৯ আর ন্যায়সঙ্গতভাবে ওজন প্রতিষ্ঠা করো এবং ভারসাম্যে কম দিয়ো না।

১০

অনুবাদ ৫৫:১০ আর পৃথিবীকে তিনি স্থাপন করেছেন সৃষ্টিজীবের জন্য,

১১

অনুবাদ ৫৫:১১ যেখানে আছে ফলমূল এবং খেজুর গাছ, যার আছে আবরণযুক্ত গুচ্ছ,

১২

অনুবাদ ৫৫:১২ আর আছে খোসাযুক্ত শস্যদানা এবং সুগন্ধি উদ্ভিদ।

১৩

অনুবাদ ৫৫:১৩ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

১৪

অনুবাদ ৫৫:১৪ তিনি মানুষ সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে মাটি থেকে, যা মৃৎপাত্রের মতো,

১৫

অনুবাদ ৫৫:১৫ আর জিনদের সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে।

১৬

অনুবাদ ৫৫:১৬ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

১৭

অনুবাদ ৫৫:১৭ তিনি দুই উদয়স্থলের প্রতিপালক আর দুই অস্তস্থলের প্রতিপালক।

১৮

অনুবাদ ৫৫:১৮ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

১৯

অনুবাদ ৫৫:১৯ তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন, তারা একে অপরের সাথে মিলিত হয়,

২০

অনুবাদ ৫৫:২০ তাদের মাঝে আছে এক অন্তরাল, তারা একে অপরের সীমা অতিক্রম করে না।

২১

অনুবাদ ৫৫:২১ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

২২

অনুবাদ ৫৫:২২ উভয় থেকে বের হয় মুক্তা ও প্রবাল।

২৩

অনুবাদ ৫৫:২৩ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

২৪

অনুবাদ ৫৫:২৪ সমুদ্রে চলমান পর্বতসম জাহাজগুলো তাঁরই নিয়ন্ত্রণাধীন।

২৫

অনুবাদ ৫৫:২৫ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

২৬

অনুবাদ ৫৫:২৬ পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল,

২৭

অনুবাদ ৫৫:২৭ আর অবশিষ্ট থাকবেন কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমা ও সম্মানের অধিকারী।

২৮

অনুবাদ ৫৫:২৮ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

২৯

অনুবাদ ৫৫:২৯ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবাই তাঁরই কাছে প্রার্থনা করে; প্রতিটি মুহূর্তে তিনি এক নতুন কর্মে নিয়োজিত।

৩০

অনুবাদ ৫৫:৩০ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৩১

অনুবাদ ৫৫:৩১ শীঘ্রই আমি তোমাদের হিসাবের প্রতি মনোযোগী হবো, হে জিন ও মানব জাতি!

৩২

অনুবাদ ৫৫:৩২ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৩৩

অনুবাদ ৫৫:৩৩ হে জিন ও মানবজাতি, যদি তোমরা আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমানা ভেদ করে বের হতে সক্ষম হও, তবে বের হও; কিন্তু বিশেষ ক্ষমতা ছাড়া তোমরা তা পারবে না।

৩৪

অনুবাদ ৫৫:৩৪ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৩৫

অনুবাদ ৫৫:৩৫ তোমাদের দুজনের ওপর নিক্ষেপ করা হবে অগ্নিশিখা এবং গলিত ধাতু, তখন তোমরা আত্মরক্ষা করতে পারবে না।

৩৬

অনুবাদ ৫৫:৩৬ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৩৭

অনুবাদ ৫৫:৩৭ যখন আকাশ বিদীর্ণ হবে এবং লাল রঙের গলিত তেলের মতো হয়ে যাবে,

৩৮

অনুবাদ ৫৫:৩৮ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৩৯

অনুবাদ ৫৫:৩৯ সেদিন কোনো মানুষ বা জিনকে তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না।

৪০

অনুবাদ ৫৫:৪০ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৪১

অনুবাদ ৫৫:৪১ অপরাধীদের চেনা যাবে তাদের চেহারার লক্ষণে, তখন তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে।

৪২

অনুবাদ ৫৫:৪২ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৪৩

অনুবাদ ৫৫:৪৩ এটাই সেই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলত।

৪৪

অনুবাদ ৫৫:৪৪ তারা এর মাঝে এবং ফুটন্ত পানির মাঝে ঘুরপাক খেতে থাকবে।

৪৫

অনুবাদ ৫৫:৪৫ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৪৬

অনুবাদ ৫৫:৪৬ আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করেছে, তার জন্য আছে দুটি জান্নাত,

৪৭

অনুবাদ ৫৫:৪৭ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৪৮

অনুবাদ ৫৫:৪৮ উভয়ই বিচিত্র শাখাসমৃদ্ধ।

৪৯

অনুবাদ ৫৫:৪৯ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৫০

অনুবাদ ৫৫:৫০ উভয়ের মধ্যে আছে দুটি প্রবাহিত ঝর্ণা।

৫১

অনুবাদ ৫৫:৫১ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৫২

অনুবাদ ৫৫:৫২ উভয়ের মধ্যে আছে প্রতিটি ফলের দুই দুই প্রকার।

৫৩

অনুবাদ ৫৫:৫৩ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৫৪

অনুবাদ ৫৫:৫৪ তারা হেলান দিয়ে বসবে এমন বিছানায় যার আস্তরণ রেশমের মোটা কাপড়ে তৈরি, আর দুই জান্নাতের ফল তাদের নাগালের মধ্যে ঝুলে থাকবে।

৫৫

অনুবাদ ৫৫:৫৫ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৫৬

অনুবাদ ৫৫:৫৬ সেখানে থাকবে আনতনয়না রমণীগণ, যাদের স্পর্শ ইতঃপূর্বে কোনো মানুষ বা জিন করেনি।

৫৭

অনুবাদ ৫৫:৫৭ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৫৮

অনুবাদ ৫৫:৫৮ তারা যেন পদ্মরাগমণি ও প্রবাল।

৫৯

অনুবাদ ৫৫:৫৯ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৬০

অনুবাদ ৫৫:৬০ সদাচরণের প্রতিদান সদাচরণ ছাড়া আর কী হতে পারে?

৬১

অনুবাদ ৫৫:৬১ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৬২

অনুবাদ ৫৫:৬২ আর এ দুটি জান্নাত ছাড়াও আরও দুটি জান্নাত আছে,

৬৩

অনুবাদ ৫৫:৬৩ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৬৪

অনুবাদ ৫৫:৬৪ দুটিই গাঢ় সবুজ রঙের।

৬৫

অনুবাদ ৫৫:৬৫ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৬৬

অনুবাদ ৫৫:৬৬ উভয়ের মধ্যে আছে দুটি উচ্ছলিত ঝর্ণা।

৬৭

অনুবাদ ৫৫:৬৭ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৬৮

অনুবাদ ৫৫:৬৮ উভয়ের মধ্যে আছে ফলমূল, খেজুর ও ডালিম।

৬৯

অনুবাদ ৫৫:৬৯ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৭০

অনুবাদ ৫৫:৭০ সেখানে আছে উত্তম ও সুন্দরী রমণীগণ,

৭১

অনুবাদ ৫৫:৭১ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৭২

অনুবাদ ৫৫:৭২ তাঁবুতে অন্তরীণ হুরগণ।

৭৩

অনুবাদ ৫৫:৭৩ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৭৪

অনুবাদ ৫৫:৭৪ তাদের স্পর্শ ইতঃপূর্বে কোনো মানুষ বা জিন করেনি।

৭৫

অনুবাদ ৫৫:৭৫ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৭৬

অনুবাদ ৫৫:৭৬ তারা হেলান দিয়ে বসবে সবুজ গালিচা ও অপূর্ব সুন্দর মখমলের ওপর।

৭৭

অনুবাদ ৫৫:৭৭ সুতরাং তোমরা দুজনে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

৭৮

অনুবাদ ৫৫:৭৮ তোমার প্রতিপালকের নাম বরকতময়, যিনি মহিমা ও সম্মানের অধিকারী।

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা