← সকল সূরা

কলম - القلم

পুরো সূরা আল-কলম শুনুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ ৬৮:১ নূন। শপথ কলমের এবং তারা যা লেখে তার,

অনুবাদ ৬৮:২ তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও।

অনুবাদ ৬৮:৩ আর নিশ্চয়ই তোমার জন্য আছে অশেষ প্রতিদান।

অনুবাদ ৬৮:৪ আর নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী।

অনুবাদ ৬৮:৫ শীঘ্রই তুমি দেখবে এবং তারাও দেখবে,

অনুবাদ ৬৮:৬ তোমাদের মধ্যে কে বিভ্রান্ত।

অনুবাদ ৬৮:৭ নিশ্চয়ই তোমার প্রতিপালক ভালো জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনিই ভালো জানেন হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কে।

অনুবাদ ৬৮:৮ সুতরাং তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করো না।

অনুবাদ ৬৮:৯ তারা কামনা করে যে, তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে।

১০

অনুবাদ ৬৮:১০ আর তুমি এমন কোনো ব্যক্তির আনুগত্য করো না, যে অধিক কসম খায়, লাঞ্ছিত,

১১

অনুবাদ ৬৮:১১ যে দোষারোপকারী, চোগলখুরিতে ব্যস্ত,

১২

অনুবাদ ৬৮:১২ কল্যাণ থেকে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী, পাপাচারী,

১৩

অনুবাদ ৬৮:১৩ রূঢ়, তার ওপর আবার কুখ্যাত।

১৪

অনুবাদ ৬৮:১৪ কারণ সে ধন-সম্পদ ও সন্তান-সন্ততির অধিকারী।

১৫

অনুবাদ ৬৮:১৫ যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন সে বলে, এ তো পূর্ববর্তীদের রূপকথা।

১৬

অনুবাদ ৬৮:১৬ শীঘ্রই আমি তার নাকের ওপর দাগ এঁকে দেব।

১৭

অনুবাদ ৬৮:১৭ নিশ্চয়ই আমি তাদের পরীক্ষা করেছি যেমন পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদের, যখন তারা কসম করেছিল যে সকালবেলায় তারা তার ফসল কাটবে,

১৮

অনুবাদ ৬৮:১৮ আর তারা কোনো ব্যতিক্রম রাখেনি।

১৯

অনুবাদ ৬৮:১৯ তখন তোমার প্রতিপালকের পক্ষ থেকে এক বিপর্যয় তাতে আঘাত হানল, আর তারা তখন ঘুমিয়ে ছিল,

২০

অনুবাদ ৬৮:২০ ফলে তা কালো পোড়া মাঠের মতো হয়ে গেল।

২১

অনুবাদ ৬৮:২১ তারপর তারা সকালে একে অপরকে ডাকাডাকি করল,

২২

অনুবাদ ৬৮:২২ যে, যদি তোমরা ফসল কাটতে চাও তবে সকাল সকাল তোমাদের ক্ষেতে যাও।

২৩

অনুবাদ ৬৮:২৩ তখন তারা চলল, আর তারা চুপিচুপি কথা বলছিল,

২৪

অনুবাদ ৬৮:২৪ যে, আজ যেন কোনো মিসকীন তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।

২৫

অনুবাদ ৬৮:২৫ আর তারা বাধা দেওয়ার দৃঢ় সংকল্প নিয়ে সকালে বের হলো।

২৬

অনুবাদ ৬৮:২৬ কিন্তু যখন তারা তা দেখল, তখন তারা বলল, নিশ্চয়ই আমরা পথ ভুল করেছি।

২৭

অনুবাদ ৬৮:২৭ বরং আমরা তো বঞ্চিত হয়ে গেছি।

২৮

অনুবাদ ৬৮:২৮ তাদের মধ্যে যে অপেক্ষাকৃত ভালো ছিল, সে বলল, আমি কি তোমাদের বলিনি যে, তোমরা কেন আল্লাহর পবিত্রতা ঘোষণা করো না?

২৯

অনুবাদ ৬৮:২৯ তারা বলল, আমাদের প্রতিপালক পবিত্র, নিশ্চয়ই আমরা যালিম ছিলাম।

৩০

অনুবাদ ৬৮:৩০ তারপর তারা একে অপরের দিকে ফিরে পরস্পরকে দোষারোপ করতে লাগল।

৩১

অনুবাদ ৬৮:৩১ তারা বলল, হায় আমাদের দুর্ভাগ্য, নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম।

৩২

অনুবাদ ৬৮:৩২ হয়তো আমাদের প্রতিপালক আমাদের এর চেয়ে উত্তম কিছু দান করবেন; নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের দিকেই মনোনিবেশ করছি।

৩৩

অনুবাদ ৬৮:৩৩ শাস্তি এমনই হয়ে থাকে; আর আখিরাতের শাস্তি আরও বড়, যদি তারা জানত।

৩৪

অনুবাদ ৬৮:৩৪ নিশ্চয়ই মুত্তাকীদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত।

৩৫

অনুবাদ ৬৮:৩৫ তবে কি আমি আত্মসমর্পণকারীদের অপরাধীদের মতো গণ্য করব?

৩৬

অনুবাদ ৬৮:৩৬ তোমাদের কী হলো, তোমরা কেমন বিচার করো?

৩৭

অনুবাদ ৬৮:৩৭ নাকি তোমাদের কাছে কোনো কিতাব আছে যাতে তোমরা পড়ো,

৩৮

অনুবাদ ৬৮:৩৮ যে, তোমরা যা পছন্দ করো তা-ই তোমাদের জন্য নির্ধারিত?

৩৯

অনুবাদ ৬৮:৩৯ নাকি কিয়ামত পর্যন্ত বলবৎ কোনো অঙ্গীকার তোমরা আমার কাছ থেকে নিয়েছ যে, তোমরা যা বিচার করবে তা-ই তোমাদের জন্য?

৪০

অনুবাদ ৬৮:৪০ তাদের জিজ্ঞাসা করো, তাদের মধ্যে কে এর জামিন?

৪১

অনুবাদ ৬৮:৪১ নাকি তাদের কোনো শরীক আছে? তবে তারা তাদের শরীকদের নিয়ে আসুক, যদি তারা সত্যবাদী হয়।

৪২

অনুবাদ ৬৮:৪২ যেদিন পায়ের গোছা উন্মোচিত হবে এবং তাদের সিজদার জন্য আহ্বান জানানো হবে, তখন তারা তা করতে সক্ষম হবে না,

৪৩

অনুবাদ ৬৮:৪৩ তাদের দৃষ্টি অবনত থাকবে, লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করে ফেলবে; অথচ তাদের যখন সুস্থ অবস্থায় সিজদার জন্য আহ্বান জানানো হতো তখন তারা তা করেনি।

৪৪

অনুবাদ ৬৮:৪৪ সুতরাং যারা এই বাণীকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদের বিষয়ে আমাকে ছেড়ে দাও; শীঘ্রই আমি তাদের এমনভাবে ধীরে ধীরে পাকড়াও করব যা তারা জানতেও পারবে না।

৪৫

অনুবাদ ৬৮:৪৫ আর আমি তাদের অবকাশ দিচ্ছি; নিশ্চয়ই আমার কৌশল সুদৃঢ়।

৪৬

অনুবাদ ৬৮:৪৬ নাকি তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাও, ফলে তারা ঋণের বোঝায় ভারাক্রান্ত?

৪৭

অনুবাদ ৬৮:৪৭ নাকি অদৃশ্যের জ্ঞান তাদের কাছে আছে, ফলে তারা তা লিখে রাখে?

৪৮

অনুবাদ ৬৮:৪৮ সুতরাং তুমি তোমার প্রতিপালকের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরো এবং মাছওয়ালার মতো হয়ো না, যখন সে দুঃখাচ্ছন্ন অবস্থায় আহ্বান করেছিল।

৪৯

অনুবাদ ৬৮:৪৯ যদি তার প্রতিপালকের অনুগ্রহ তাকে না ধরত, তবে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো।

৫০

অনুবাদ ৬৮:৫০ তারপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন।

৫১

অনুবাদ ৬৮:৫১ আর কাফিররা যখন উপদেশবাণী শোনে, তখন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে যেন উৎখাত করে ফেলবে, আর তারা বলে, নিশ্চয়ই সে তো পাগল।

৫২

অনুবাদ ৬৮:৫২ অথচ এটা তো বিশ্বজগতের জন্য এক উপদেশবাণী ছাড়া কিছুই নয়।

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা