অনুবাদ ৭৩:১ হে চাদর-জড়ানো ব্যক্তি,
অনুবাদ ৭৩:২ রাতে দাঁড়াও, তবে সামান্য অংশ ছাড়া,
অনুবাদ ৭৩:৩ তার অর্ধেক, অথবা তা থেকে কিছুটা কমাও,
অনুবাদ ৭৩:৪ অথবা তার চেয়ে কিছু বাড়াও, আর কুরআন স্পষ্ট ও ধীরস্থিরভাবে তিলাওয়াত কর।
অনুবাদ ৭৩:৫ নিশ্চয় আমি তোমার উপর এক ভারী বাণী অবতীর্ণ করব।
অনুবাদ ৭৩:৬ নিশ্চয় রাতের জাগরণ প্রভাব বিস্তারে অধিকতর শক্তিশালী এবং কথার দিক দিয়ে অধিকতর নিখুঁত।
অনুবাদ ৭৩:৭ নিশ্চয় দিনের বেলায় তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা।
অনুবাদ ৭৩:৮ আর তোমার প্রতিপালকের নাম স্মরণ কর, আর একনিষ্ঠভাবে তাঁরই দিকে মনোনিবেশ কর।
অনুবাদ ৭৩:৯ তিনি পূর্ব ও পশ্চিমের প্রতিপালক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, সুতরাং তাঁকেই কর্মবিধায়ক হিসেবে গ্রহণ কর।
অনুবাদ ৭৩:১০ আর তারা যা বলে তাতে ধৈর্য ধারণ কর, আর তাদের থেকে সুন্দরভাবে দূরে থাক।
অনুবাদ ৭৩:১১ আর যারা মিথ্যা বলে এমন সচ্ছল ব্যক্তিদের আমার উপর ছেড়ে দাও, আর তাদের কিছুকালের জন্য অবকাশ দাও।
অনুবাদ ৭৩:১২ নিশ্চয় আমার কাছে রয়েছে ভারী শিকল ও প্রজ্বলিত আগুন,