অনুবাদ ৭৫:১ আমি শপথ করছি কিয়ামত দিবসের,
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
অনুবাদ ৭৫:২ আর আমি শপথ করছি অনুতপ্ত আত্মার,
অনুবাদ ৭৫:৩ মানুষ কি মনে করে যে, আমি তার হাড়গুলো একত্র করব না?
অনুবাদ ৭৫:৪ অবশ্যই করব, আমি তো তার আঙুলের ডগাগুলোও যথাযথভাবে সাজিয়ে দিতে সক্ষম।
অনুবাদ ৭৫:৫ বরং মানুষ চায় সে সামনের দিকেও পাপ করতে থাকুক।
অনুবাদ ৭৫:৬ সে জিজ্ঞাসা করে, কিয়ামত দিবস কখন?
অনুবাদ ৭৫:৭ অতঃপর যখন দৃষ্টি চমকে উঠবে,
অনুবাদ ৭৫:৮ আর চাঁদ আলোহীন হয়ে যাবে,
অনুবাদ ৭৫:৯ আর সূর্য ও চাঁদ একত্র করা হবে,
অনুবাদ ৭৫:১০ সেদিন মানুষ বলবে, পালানোর জায়গা কোথায়?
অনুবাদ ৭৫:১১ কখনো না! কোনো আশ্রয়স্থল নেই।
অনুবাদ ৭৫:১২ সেদিনের চূড়ান্ত ঠিকানা কেবল তোমার প্রতিপালকের কাছেই।
অনুবাদ ৭৫:১৩ সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে সে আগে কী পাঠিয়েছে আর পিছনে কী রেখে গেছে।
অনুবাদ ৭৫:১৪ বরং মানুষ নিজের সম্পর্কে নিজেই সাক্ষী,
অনুবাদ ৭৫:১৫ যদিও সে নানা অজুহাত পেশ করে।
অনুবাদ ৭৫:১৬ তুমি তোমার জিহ্বা দ্রুত নাড়িও না তা তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য,
অনুবাদ ৭৫:১৭ নিশ্চয় এটি একত্র করা ও পাঠ করানোর দায়িত্ব আমারই,
অনুবাদ ৭৫:১৮ অতএব যখন আমি তা পাঠ করি, তখন তুমি তার পাঠ অনুসরণ কর,
অনুবাদ ৭৫:১৯ তারপর নিশ্চয় এর ব্যাখ্যা দেওয়াও আমারই দায়িত্ব।
অনুবাদ ৭৫:২০ কখনো না! বরং তোমরা দুনিয়াকেই ভালোবাস,
অনুবাদ ৭৫:২১ আর আখিরাতকে উপেক্ষা কর।
অনুবাদ ৭৫:২২ সেদিন কিছু মুখ হবে উজ্জ্বল,
অনুবাদ ৭৫:২৩ তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে,
অনুবাদ ৭৫:২৪ আর সেদিন কিছু মুখ হবে বিষণ্ণ,
অনুবাদ ৭৫:২৫ তারা আশঙ্কা করবে যে, তাদের সাথে মেরুদণ্ড ভাঙা মহাদুর্যোগ ঘটানো হবে।
অনুবাদ ৭৫:২৬ কখনো না! যখন প্রাণ কণ্ঠনালীতে এসে পৌঁছাবে,
অনুবাদ ৭৫:২৭ আর বলা হবে, কে ঝাড়ফুঁক করবে?
অনুবাদ ৭৫:২৮ আর সে বুঝে নেবে যে, এটাই বিদায়ক্ষণ,
অনুবাদ ৭৫:২৯ আর পায়ের গোছার সাথে পায়ের গোছা জড়িয়ে যাবে,
অনুবাদ ৭৫:৩০ সেদিন তোমার প্রতিপালকের দিকেই হবে যাত্রা।
অনুবাদ ৭৫:৩১ সে না সত্য মেনেছিল, না নামায পড়েছিল,
অনুবাদ ৭৫:৩২ বরং সে মিথ্যা মনে করেছিল আর মুখ ফিরিয়ে নিয়েছিল,
অনুবাদ ৭৫:৩৩ তারপর সে দাম্ভিকতার সাথে দুলতে দুলতে তার পরিবারের কাছে চলে গিয়েছিল।
অনুবাদ ৭৫:৩৪ তোমার জন্য দুর্ভোগ, আরো দুর্ভোগ,
অনুবাদ ৭৫:৩৫ তারপর তোমার জন্য দুর্ভোগ, আরো দুর্ভোগ।
অনুবাদ ৭৫:৩৬ মানুষ কি মনে করে যে, তাকে উদ্দেশ্যহীনভাবে ছেড়ে দেওয়া হবে?
অনুবাদ ৭৫:৩৭ সে কি বিন্দুমাত্র বীর্য ছিল না, যা স্খলিত হয়েছিল?
অনুবাদ ৭৫:৩৮ এরপর সে জমাট রক্তপিণ্ড হয়েছিল, অতঃপর তিনি তাকে সৃষ্টি করলেন ও যথাযথভাবে গঠন করলেন,
অনুবাদ ৭৫:৩৯ অতঃপর তা থেকে তিনি সৃষ্টি করলেন যুগল—পুরুষ ও নারী।
অনুবাদ ৭৫:৪০ তবে কি তিনি মৃতদের জীবিত করতে সক্ষম নন?