← সকল সূরা

মহাসংবাদ - النبإ

পুরো সূরা আন-নাবা শুনুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ ৭৮:১ তারা একে অপরকে কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?

অনুবাদ ৭৮:২ মহাসংবাদ সম্পর্কে,

অনুবাদ ৭৮:৩ যে সম্পর্কে তারা মতভেদে লিপ্ত।

অনুবাদ ৭৮:৪ কখনো না, শীঘ্রই তারা জানতে পারবে।

অনুবাদ ৭৮:৫ আবার বলছি, কখনো না, শীঘ্রই তারা জানতে পারবে।

অনুবাদ ৭৮:৬ আমি কি পৃথিবীকে বিছানারূপে তৈরি করিনি,

অনুবাদ ৭৮:৭ আর পর্বতমালাকে পেরেকরূপে?

অনুবাদ ৭৮:৮ আর আমি তোমাদের সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়,

অনুবাদ ৭৮:৯ আর আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামের উপায়,

১০

অনুবাদ ৭৮:১০ আর আমি রাতকে করেছি আচ্ছাদন,

১১

অনুবাদ ৭৮:১১ আর আমি দিনকে করেছি জীবিকা অন্বেষণের সময়,

১২

অনুবাদ ৭৮:১২ আর আমি তোমাদের উপরে নির্মাণ করেছি সাতটি মজবুত আকাশ,

১৩

অনুবাদ ৭৮:১৩ আর আমি সৃষ্টি করেছি এক উজ্জ্বল-দীপ্তিমান প্রদীপ,

১৪

অনুবাদ ৭৮:১৪ আর আমি মেঘমালা থেকে বর্ষণ করেছি প্রচুর বৃষ্টি,

১৫

অনুবাদ ৭৮:১৫ যাতে আমি তা দিয়ে বের করি শস্যদানা ও উদ্ভিদ,

১৬

অনুবাদ ৭৮:১৬ আর ঘন-সন্নিবিষ্ট বাগান।

১৭

অনুবাদ ৭৮:১৭ নিশ্চয় মীমাংসার দিন নির্ধারিত এক সময়।

১৮

অনুবাদ ৭৮:১৮ যেদিন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তখন তোমরা দলে দলে আসবে,

১৯

অনুবাদ ৭৮:১৯ আর আকাশ উন্মুক্ত করা হবে, ফলে তা হয়ে যাবে বহু দরজাবিশিষ্ট,

২০

অনুবাদ ৭৮:২০ আর পর্বতমালা চালিত করা হবে, ফলে তা হয়ে যাবে মরীচিকা।

২১

অনুবাদ ৭৮:২১ নিশ্চয় জাহান্নাম হয়ে আছে ওঁৎ পেতে,

২২

অনুবাদ ৭৮:২২ সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল,

২৩

অনুবাদ ৭৮:২৩ তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে,

২৪

অনুবাদ ৭৮:২৪ তারা সেখানে কোনো শীতলতা বা পানীয় আস্বাদন করবে না,

২৫

অনুবাদ ৭৮:২৫ কেবল ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত,

২৬

অনুবাদ ৭৮:২৬ যথোপযুক্ত প্রতিফল হিসেবে।

২৭

অনুবাদ ৭৮:২৭ নিশ্চয় তারা হিসাবের আশঙ্কা করত না,

২৮

অনুবাদ ৭৮:২৮ আর তারা আমার আয়াতসমূহকে সম্পূর্ণরূপে মিথ্যা বলেছিল।

২৯

অনুবাদ ৭৮:২৯ আর আমি প্রত্যেকটি জিনিস লিপিবদ্ধ করে গণনা করে রেখেছি।

৩০

অনুবাদ ৭৮:৩০ সুতরাং তোমরা আস্বাদন কর, আমি তোমাদের জন্য আযাব ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না।

৩১

অনুবাদ ৭৮:৩১ নিশ্চয় মুত্তাকীদের জন্য রয়েছে সাফল্য,

৩২

অনুবাদ ৭৮:৩২ বাগান ও আঙুরের ক্ষেত,

৩৩

অনুবাদ ৭৮:৩৩ আর সমবয়সী তরুণীগণ,

৩৪

অনুবাদ ৭৮:৩৪ আর পরিপূর্ণ পানপাত্র।

৩৫

অনুবাদ ৭৮:৩৫ তারা সেখানে শুনবে না কোনো অসার কথা, না কোনো মিথ্যা,

৩৬

অনুবাদ ৭৮:৩৬ তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিদানস্বরূপ, এক পরিপূর্ণ পুরস্কার,

৩৭

অনুবাদ ৭৮:৩৭ আসমান-জমিনের ও তাদের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, পরম করুণাময়ের পক্ষ থেকে; তাঁর সাথে কথা বলার অধিকার কারো নেই।

৩৮

অনুবাদ ৭৮:৩৮ যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে, তারা কথা বলবে না, কেবল সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দেবেন, আর সে সঠিক কথাই বলবে।

৩৯

অনুবাদ ৭৮:৩৯ এটাই সেই সত্য দিন; সুতরাং যে ইচ্ছা করে, সে তার প্রতিপালকের দিকে প্রত্যাবর্তনের পথ অবলম্বন করুক।

৪০

অনুবাদ ৭৮:৪০ নিশ্চয় আমি তোমাদের সতর্ক করেছি নিকটবর্তী এক আযাব সম্পর্কে, সেদিন মানুষ দেখবে তার হাত আগে কী পাঠিয়েছে, আর কাফির বলবে, হায়, আমি যদি মাটি হয়ে যেতাম!

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা