অনুবাদ ৮১:১ যখন সূর্য গুটিয়ে ফেলা হবে,
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
অনুবাদ ৮১:২ আর যখন তারকারাজি নিষ্প্রভ হয়ে ঝরে পড়বে,
অনুবাদ ৮১:৩ আর যখন পর্বতমালা চালিত করা হবে,
অনুবাদ ৮১:৪ আর যখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীগুলো অবহেলিত হয়ে পড়ে থাকবে,
অনুবাদ ৮১:৫ আর যখন বন্য জন্তুগুলো একত্র করা হবে,
অনুবাদ ৮১:৬ আর যখন সমুদ্রগুলো জ্বালিয়ে তোলা হবে,
অনুবাদ ৮১:৭ আর যখন আত্মাসমূহ জোড়া লাগানো হবে,
অনুবাদ ৮১:৮ আর যখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে,
অনুবাদ ৮১:৯ কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল,
অনুবাদ ৮১:১০ আর যখন আমলনামাগুলো উন্মুক্ত করা হবে,
অনুবাদ ৮১:১১ আর যখন আকাশকে সরিয়ে ফেলা হবে,
অনুবাদ ৮১:১২ আর যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে,
অনুবাদ ৮১:১৩ আর যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে,
অনুবাদ ৮১:১৪ তখন প্রত্যেক আত্মা জেনে নেবে সে কী নিয়ে হাজির হয়েছে।
অনুবাদ ৮১:১৫ অতএব আমি শপথ করছি পশ্চাদপসরণকারী তারকাদের,
অনুবাদ ৮১:১৬ যারা ভ্রমণ করে ও অস্তমিত হয়,
অনুবাদ ৮১:১৭ আর রাতের, যখন তা নেমে আসে,
অনুবাদ ৮১:১৮ আর প্রভাতের, যখন তা নিঃশ্বাস ফেলতে শুরু করে,
অনুবাদ ৮১:১৯ নিশ্চয় এটি এক সম্মানিত দূতের আনীত বাণী,
অনুবাদ ৮১:২০ যিনি শক্তিশালী, আরশের অধিকারীর কাছে সুপ্রতিষ্ঠিত,
অনুবাদ ৮১:২১ সেখানে আনুগত্যপ্রাপ্ত, বিশ্বাসভাজন।
অনুবাদ ৮১:২২ আর তোমাদের সঙ্গী উন্মাদ নন,
অনুবাদ ৮১:২৩ তিনি তো তাকে স্পষ্ট দিগন্তে প্রত্যক্ষ করেছেন,
অনুবাদ ৮১:২৪ আর তিনি অদৃশ্যের সংবাদ প্রকাশ করতে কার্পণ্য করেন না।
অনুবাদ ৮১:২৫ আর এটি অভিশপ্ত শয়তানের বাণী নয়।
অনুবাদ ৮১:২৬ তবে তোমরা কোথায় চলেছ?
অনুবাদ ৮১:২৭ এটি তো বিশ্বজগতের জন্য কেবল একটি উপদেশ,
অনুবাদ ৮১:২৮ তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য।
অনুবাদ ৮১:২৯ আর তোমরা ইচ্ছা করবে না, যতক্ষণ না বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছা করেন।