← সকল সূরা

রাতের আগন্তুক - الطارق

পুরো সূরা আত-তারিক শুনুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ ৮৬:১ শপথ আকাশের এবং রাতে আগমনকারীর,

অনুবাদ ৮৬:২ আর তোমাকে কীসে জানাবে রাতে আগমনকারী কী?

অনুবাদ ৮৬:৩ তা হলো উজ্জ্বল ভেদনকারী নক্ষত্র।

অনুবাদ ৮৬:৪ প্রতিটি প্রাণের জন্য রয়েছে একজন তত্ত্বাবধায়ক।

অনুবাদ ৮৬:৫ অতএব মানুষ ভেবে দেখুক সে কী থেকে সৃষ্ট হয়েছে,

অনুবাদ ৮৬:৬ সে সৃষ্ট হয়েছে বেগে নির্গত পানি থেকে,

অনুবাদ ৮৬:৭ যা নির্গত হয় পিঠ ও বক্ষপিঞ্জরের মধ্য থেকে।

অনুবাদ ৮৬:৮ নিশ্চয় তিনি তাকে পুনরায় জীবিত করতে সক্ষম,

অনুবাদ ৮৬:৯ যেদিন গোপন বিষয়সমূহ প্রকাশিত হবে,

১০

অনুবাদ ৮৬:১০ সেদিন তার কোনো শক্তি থাকবে না, থাকবে না কোনো সাহায্যকারী।

১১

অনুবাদ ৮৬:১১ শপথ বৃষ্টিবর্ষী আকাশের,

১২

অনুবাদ ৮৬:১২ আর চিরে উদ্ভিদ উৎপাদনকারী পৃথিবীর,

১৩

অনুবাদ ৮৬:১৩ নিশ্চয় এটি সত্য-মিথ্যার মীমাংসাকারী বাণী,

১৪

অনুবাদ ৮৬:১৪ এটি কোনো তামাশা নয়।

১৫

অনুবাদ ৮৬:১৫ তারা চক্রান্ত করছে চক্রান্ত,

১৬

অনুবাদ ৮৬:১৬ আর আমিও কৌশল অবলম্বন করছি।

১৭

অনুবাদ ৮৬:১৭ অতএব কাফিরদের অবকাশ দাও, তাদেরকে কিছুকাল অবকাশ দাও।

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা