১
অনুবাদ ৮৬:১ শপথ আকাশের এবং রাতে আগমনকারীর,
রাতের আগন্তুক - الطارق
সূরা ৮৬
অনুবাদ ৮৬:১ শপথ আকাশের এবং রাতে আগমনকারীর,
অনুবাদ ৮৬:২ আর তোমাকে কীসে জানাবে রাতে আগমনকারী কী?
অনুবাদ ৮৬:৩ তা হলো উজ্জ্বল ভেদনকারী নক্ষত্র।
অনুবাদ ৮৬:৪ প্রতিটি প্রাণের জন্য রয়েছে একজন তত্ত্বাবধায়ক।
অনুবাদ ৮৬:৫ অতএব মানুষ ভেবে দেখুক সে কী থেকে সৃষ্ট হয়েছে,
অনুবাদ ৮৬:৬ সে সৃষ্ট হয়েছে বেগে নির্গত পানি থেকে,
অনুবাদ ৮৬:৭ যা নির্গত হয় পিঠ ও বক্ষপিঞ্জরের মধ্য থেকে।
অনুবাদ ৮৬:৮ নিশ্চয় তিনি তাকে পুনরায় জীবিত করতে সক্ষম,
অনুবাদ ৮৬:৯ যেদিন গোপন বিষয়সমূহ প্রকাশিত হবে,
অনুবাদ ৮৬:১০ সেদিন তার কোনো শক্তি থাকবে না, থাকবে না কোনো সাহায্যকারী।
অনুবাদ ৮৬:১১ শপথ বৃষ্টিবর্ষী আকাশের,
অনুবাদ ৮৬:১২ আর চিরে উদ্ভিদ উৎপাদনকারী পৃথিবীর,