← সকল সূরা

ভোরবেলা - الفجر

পুরো সূরা আল-ফজর শুনুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ ৮৯:১ শপথ ফজরের,

অনুবাদ ৮৯:২ আর দশ রাতের,

অনুবাদ ৮৯:৩ আর জোড় ও বিজোড়ের,

অনুবাদ ৮৯:৪ আর রাতের, যখন তা চলে যায়,

অনুবাদ ৮৯:৫ এতে কি বুদ্ধিমান ব্যক্তির জন্য যথেষ্ট শপথ নেই?

অনুবাদ ৮৯:৬ তুমি কি দেখনি তোমার প্রতিপালক আ'দ জাতির সাথে কী করেছিলেন,

অনুবাদ ৮৯:৭ স্তম্ভবিশিষ্ট ইরাম জাতির সাথে,

অনুবাদ ৮৯:৮ যাদের মতো কোনো জাতি অন্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি?

অনুবাদ ৮৯:৯ আর সামুদ জাতির সাথে, যারা উপত্যকায় পাথর কেটে ঘর নির্মাণ করেছিল,

১০

অনুবাদ ৮৯:১০ আর বহু স্তম্ভের অধিকারী ফিরআউনের সাথে,

১১

অনুবাদ ৮৯:১১ যারা দেশে সীমালঙ্ঘন করেছিল,

১২

অনুবাদ ৮৯:১২ এবং সেখানে অশান্তি ছড়িয়েছিল।

১৩

অনুবাদ ৮৯:১৩ অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির কষাঘাত বর্ষণ করলেন।

১৪

অনুবাদ ৮৯:১৪ নিশ্চয় তোমার প্রতিপালক সতর্ক দৃষ্টিতে ওঁৎ পেতে আছেন।

১৫

অনুবাদ ৮৯:১৫ মানুষ তো এমন যে, যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন এবং সম্মান ও নিয়ামত দান করেন, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন।

১৬

অনুবাদ ৮৯:১৬ আর যখন তিনি তাকে পরীক্ষা করে তার রিযিক সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার প্রতিপালক আমাকে অপমানিত করেছেন।

১৭

অনুবাদ ৮৯:১৭ কখনো নয়, বরং তোমরা এতিমকে সম্মান দাও না,

১৮

অনুবাদ ৮৯:১৮ আর দরিদ্রকে খাদ্য দানে একে অপরকে উৎসাহিত কর না,

১৯

অনুবাদ ৮৯:১৯ আর তোমরা উত্তরাধিকারের সম্পদ সবটুকু জড়ো করে গ্রাস কর,

২০

অনুবাদ ৮৯:২০ আর তোমরা ধন-সম্পদকে অত্যধিক ভালোবাস।

২১

অনুবাদ ৮৯:২১ কখনো নয়, যখন পৃথিবীকে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে,

২২

অনুবাদ ৮৯:২২ আর তোমার প্রতিপালকের নির্দেশ আসবে এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে উপস্থিত হবে,

২৩

অনুবাদ ৮৯:২৩ আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু তার সেই স্মরণ তখন কী কাজে আসবে?

২৪

অনুবাদ ৮৯:২৪ সে বলবে, হায়! যদি আমি আমার এই জীবনের জন্য কিছু আগে পাঠাতাম!

২৫

অনুবাদ ৮৯:২৫ সেদিন তাঁর মতো শাস্তি আর কেউ দিতে পারবে না,

২৬

অনুবাদ ৮৯:২৬ আর তাঁর মতো বন্ধন আর কেউ দিতে পারবে না।

২৭

অনুবাদ ৮৯:২৭ হে প্রশান্ত আত্মা,

২৮

অনুবাদ ৮৯:২৮ তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে এসো, সন্তুষ্ট চিত্তে, সন্তোষভাজন হয়ে,

২৯

অনুবাদ ৮৯:২৯ তারপর আমার বান্দাদের মধ্যে প্রবেশ কর,

৩০

অনুবাদ ৮৯:৩০ এবং আমার জান্নাতে প্রবেশ কর।

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা