১
অনুবাদ ৯০:১ আমি শপথ করছি এই নগরীর,
নগর - البلد
সূরা ৯০
অনুবাদ ৯০:১ আমি শপথ করছি এই নগরীর,
অনুবাদ ৯০:২ আর তুমি এই নগরীর বাসিন্দা,
অনুবাদ ৯০:৩ আর শপথ জন্মদাতার এবং যা সে জন্ম দেয় তার,
অনুবাদ ৯০:৪ নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টসাধ্য জীবনযাত্রার মধ্যে।
অনুবাদ ৯০:৫ সে কি মনে করে যে তার উপর কেউ কখনো ক্ষমতাবান হবে না?
অনুবাদ ৯০:৬ সে বলে, আমি প্রচুর সম্পদ ব্যয় করেছি।
অনুবাদ ৯০:৭ সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি?
অনুবাদ ৯০:৮ আমি কি তাকে দেইনি দুটি চোখ,
অনুবাদ ৯০:৯ আর একটি জিহ্বা ও দুটি ঠোঁট?
অনুবাদ ৯০:১০ আর আমি তাকে দেখিয়েছি দুটি পথ।
অনুবাদ ৯০:১১ কিন্তু সে দুর্গম ঘাঁটি অতিক্রম করল না।
অনুবাদ ৯০:১২ আর তোমাকে কীসে জানাবে দুর্গম ঘাঁটি কী?