← সকল সূরা

সূর্য - الشمس

পুরো সূরা আশ-শামস শুনুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ ৯১:১ শপথ সূর্যের ও তার মধ্যাহ্নের আলোর,

অনুবাদ ৯১:২ আর চাঁদের, যখন তা সূর্যকে অনুসরণ করে,

অনুবাদ ৯১:৩ আর দিনের, যখন তা সূর্যকে উদ্ভাসিত করে,

অনুবাদ ৯১:৪ আর রাতের, যখন তা সূর্যকে আচ্ছাদিত করে,

অনুবাদ ৯১:৫ আর আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর,

অনুবাদ ৯১:৬ আর পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তাঁর,

অনুবাদ ৯১:৭ আর প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তাঁর শপথ,

অনুবাদ ৯১:৮ অতঃপর তিনি তাকে তার পাপাচার ও তার তাকওয়া সম্পর্কে অন্তর্জ্ঞান দান করেছেন।

অনুবাদ ৯১:৯ নিশ্চয় সফল হয়েছে সে, যে তা পবিত্র করেছে,

১০

অনুবাদ ৯১:১০ আর ব্যর্থ হয়েছে সে, যে তা কলুষিত করেছে।

১১

অনুবাদ ৯১:১১ সামুদ জাতি তাদের সীমালঙ্ঘনের কারণে মিথ্যারোপ করেছিল,

১২

অনুবাদ ৯১:১২ যখন তাদের মধ্যকার সবচেয়ে হতভাগ্য ব্যক্তি উঠে দাঁড়াল।

১৩

অনুবাদ ৯১:১৩ তখন আল্লাহর রাসূল তাদেরকে বললেন, আল্লাহর উষ্ট্রী ও তার পানি পানের অধিকারের প্রতি সতর্ক থাকো।

১৪

অনুবাদ ৯১:১৪ কিন্তু তারা তাঁকে মিথ্যা প্রতিপন্ন করল এবং উষ্ট্রীটিকে হত্যা করল, ফলে তাদের প্রতিপালক তাদের পাপের কারণে তাদেরকে ধ্বংস করে সমান করে দিলেন,

১৫

অনুবাদ ৯১:১৫ আর তিনি এর পরিণতির কোনো ভয় করেন না।

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা