← সকল সূরা

পূর্বাহ্নের সুর্যকিরণ - الضحى

পুরো সূরা আদ-দুহা শুনুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ ৯৩:১ শপথ পূর্বাহ্নের,

অনুবাদ ৯৩:২ আর রাতের, যখন তা স্তব্ধ হয়ে আসে,

অনুবাদ ৯৩:৩ তোমার প্রতিপালক তোমাকে ত্যাগ করেননি, আর অসন্তুষ্টও হননি।

অনুবাদ ৯৩:৪ আর পরকাল তোমার জন্য ইহকাল অপেক্ষা উত্তম।

অনুবাদ ৯৩:৫ আর শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে দান করবেন, তখন তুমি সন্তুষ্ট হবে।

অনুবাদ ৯৩:৬ তিনি কি তোমাকে এতিম পাননি, অতঃপর আশ্রয় দেননি?

অনুবাদ ৯৩:৭ আর তোমাকে পথহারা পেয়ে পথ দেখাননি?

অনুবাদ ৯৩:৮ আর তোমাকে অভাবী পেয়ে অভাবমুক্ত করেননি?

অনুবাদ ৯৩:৯ কাজেই এতিমের প্রতি কঠোর হয়ো না,

১০

অনুবাদ ৯৩:১০ আর সাহায্যপ্রার্থীকে ধমক দিয়ো না,

১১

অনুবাদ ৯৩:১১ আর তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা প্রকাশ কর।

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা