পুরো সূরা আত-তীন শুনুন
১

অনুবাদ ৯৫:১ শপথ ডুমুর ও যাইতুনের,

২

অনুবাদ ৯৫:২ আর সিনাই পর্বতের,

৩

অনুবাদ ৯৫:৩ আর এই নিরাপদ নগরীর (মক্কার),

৪

অনুবাদ ৯৫:৪ আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে,

৫

অনুবাদ ৯৫:৫ এরপর তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে,

৬

অনুবাদ ৯৫:৬ তবে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান।

৭

অনুবাদ ৯৫:৭ অতঃপর কিসে তোমাকে বিচার দিবসকে অস্বীকার করতে প্ররোচিত করে?

৮

অনুবাদ ৯৫:৮ আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন?

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা