১
অনুবাদ ৯৬:১ পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন,
রক্তপিণ্ড - العلق
সূরা ৯৬
অনুবাদ ৯৬:১ পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন,
অনুবাদ ৯৬:২ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে।
অনুবাদ ৯৬:৩ পড়ো, আর তোমার প্রতিপালক পরম মহানুভব,
অনুবাদ ৯৬:৪ যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন,
অনুবাদ ৯৬:৫ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না।
অনুবাদ ৯৬:৬ সাবধান, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে,
অনুবাদ ৯৬:৭ যখন সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
অনুবাদ ৯৬:৮ নিশ্চয় তোমার প্রতিপালকের কাছেই প্রত্যাবর্তন।
অনুবাদ ৯৬:৯ তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে,
অনুবাদ ৯৬:১০ এক বান্দাকে, যখন সে সালাত আদায় করে?
অনুবাদ ৯৬:১১ তুমি ভেবে দেখেছ কি, যদি সে সঠিক পথে থাকে,
অনুবাদ ৯৬:১২ অথবা তাকওয়ার নির্দেশ দেয়?