১
অনুবাদ ৯৭:১ নিশ্চয় আমি এটি (কুরআন) অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে (লাইলাতুল কদরে)।
সূরা ৯৭
মহিমান্বিত - القدر
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
অনুবাদ ৯৭:১ নিশ্চয় আমি এটি (কুরআন) অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে (লাইলাতুল কদরে)।
অনুবাদ ৯৭:২ আর তুমি কী জান, মহিমান্বিত রাত কী?
অনুবাদ ৯৭:৩ মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম।
অনুবাদ ৯৭:৪ সেই রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাঈল) তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয় প্রতিটি বিষয় নিয়ে।
অনুবাদ ৯৭:৫ তা শান্তিময়, ফজরের উদয় পর্যন্ত।