অনুবাদ ৯৮:১ কিতাবধারীদের ও মুশরিকদের মধ্যে যারা অস্বীকার করেছে, তারা তাদের অবস্থান থেকে সরে আসার মতো ছিল না, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসে,
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
অনুবাদ ৯৮:২ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, যিনি পবিত্র পাতাসমূহ তিলাওয়াত করেন,
অনুবাদ ৯৮:৩ যাতে আছে সঠিক ও মূল্যবান বিধান।
অনুবাদ ৯৮:৪ আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তারা বিভক্ত হয়েছিল কেবল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরই।
অনুবাদ ৯৮:৫ অথচ তাদেরকে শুধু এই নির্দেশই দেওয়া হয়েছিল যে, তারা একনিষ্ঠভাবে দ্বীনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে তাঁর ইবাদত করবে, নামায কায়েম করবে ও যাকাত দেবে; আর এটাই সঠিক দ্বীন।
অনুবাদ ৯৮:৬ নিশ্চয় কিতাবধারীদের ও মুশরিকদের মধ্যে যারা অস্বীকার করেছে, তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে; তারাই সৃষ্টির মধ্যে নিকৃষ্ট।
অনুবাদ ৯৮:৭ নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ।
অনুবাদ ৯৮:৮ তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান হলো স্থায়ী জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত, তারা তাতে চিরকাল থাকবে; আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্য, যে তার প্রতিপালককে ভয় করে।