← সকল সূরা

ভূমিকম্প - الزلزلة

পুরো সূরা আয-যিলযাল শুনুন

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

অনুবাদ ৯৯:১ যখন পৃথিবী তার প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হবে,

অনুবাদ ৯৯:২ আর পৃথিবী তার ভেতরের বোঝা বের করে দেবে,

অনুবাদ ৯৯:৩ আর মানুষ বলবে, একে কী হলো?

অনুবাদ ৯৯:৪ সেদিন সে তার সংবাদসমূহ বর্ণনা করবে,

অনুবাদ ৯৯:৫ কারণ তোমার প্রতিপালক তাকে নির্দেশ দিয়েছেন।

অনুবাদ ৯৯:৬ সেদিন মানুষ দলে দলে বের হয়ে আসবে, যেন তাদের কাজ তাদের দেখানো হয়।

অনুবাদ ৯৯:৭ অতঃপর কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে তা দেখতে পাবে,

অনুবাদ ৯৯:৮ আর কেউ অণু পরিমাণ মন্দ কাজ করলে তাও দেখতে পাবে।

ইদগাম / গুন্নাহ ইখফা / ইকলাব কালকালাহ মদ্দ মদ্দ লাজিম নীরব হরফ
আরবি
বাংলা