১০৪
১৬৩নিশ্চয় আমি তোমার প্রতি ওহি করেছি, যেমন আমি নূহ ও তার পরবর্তী নবীগণের প্রতি ওহি করেছিলাম। আর আমি ওহি করেছিলাম ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরদের প্রতি, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের প্রতিও, আর আমি দাউদকে যাবুর দান করেছিলাম।
১৬৪আর কিছু রাসূল, যাদের বিবরণ আমি ইতিপূর্বে তোমাকে বলে দিয়েছি, আর কিছু রাসূল, যাদের বিবরণ আমি তোমাকে বলিনি। আর আল্লাহ মূসার সাথে সরাসরি কথা বলেছিলেন।
১৬৫রাসূলগণ সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরিত হয়েছিলেন, যাতে রাসূলগণ আসার পর মানুষের জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো অজুহাত অবশিষ্ট না থাকে; আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
১৬৬কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যা তিনি তোমার প্রতি অবতীর্ণ করেছেন—তিনি এটা নিজ জ্ঞানে অবতীর্ণ করেছেন; আর ফেরেশতাগণও সাক্ষ্য দিচ্ছেন; আর সাক্ষীরূপে আল্লাহই যথেষ্ট।
১৬৭নিশ্চয় যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিয়েছে, তারা সুদূরপ্রসারী পথভ্রষ্টতায় নিপতিত হয়েছে।
১৬৮নিশ্চয় যারা কুফরি করেছে এবং জুলুম করেছে, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না, আর তাদের কোনো পথও দেখাবেন না,
১৬৯কেবল জাহান্নামের পথ ছাড়া, যেখানে তারা চিরকাল থাকবে; আর এটা আল্লাহর জন্য সহজ।
১৭০হে মানুষ, নিশ্চয় তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে রাসূল তোমাদের কাছে সত্যসহ এসেছেন, অতএব তোমরা ঈমান আনো, এটা তোমাদের জন্য কল্যাণকর। আর যদি তোমরা কুফরি করো, তবে নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর; আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
পৃষ্ঠা ১০৪ / ৬০৪