১৬১
৮২আর তার জাতির জবাব এই ছাড়া আর কিছু ছিল না যে, তারা বলল, তাদের তোমাদের জনপদ থেকে বের করে দাও, নিশ্চয় তারা এমন লোক যারা পবিত্রতা রক্ষা করতে চায়।
৮৩অতঃপর আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম, তবে তার স্ত্রী ছাড়া, সে পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
৮৪আর আমি তাদের ওপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। সুতরাং দেখ, অপরাধীদের পরিণাম কেমন হয়েছিল।
৮৫আর মাদইয়ানের কাছে আমি তাদের ভাই শুয়াইবকে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত কর, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ এসে গেছে। সুতরাং পরিমাপ ও ওজন পূর্ণ কর এবং মানুষকে তাদের প্রাপ্য থেকে কম দিয়ো না, আর পৃথিবীতে তার সংশোধনের পর বিপর্যয় সৃষ্টি কোরো না। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা মুমিন হও।
৮৬আর প্রতিটি পথে বসে থেকো না, হুমকি দিতে এবং যারা তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাদের আল্লাহর পথ থেকে বাধা দিতে ও তাতে বক্রতা অন্বেষণ করতে। আর স্মরণ কর, যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, তখন তিনি তোমাদের সংখ্যায় বৃদ্ধি করেছিলেন। আর দেখ, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল।
৮৭আর যদি তোমাদের মধ্যে একদল আমার প্রেরিত বিষয়ে বিশ্বাস স্থাপন করে থাকে আর একদল বিশ্বাস না করে থাকে, তবে ধৈর্য ধর, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে ফয়সালা করে দেন। আর তিনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী।
পৃষ্ঠা ১৬১ / ৬০৪