এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-আরাফ

১৬৪

১০৫আমার জন্য আবশ্যক যে, আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু না বলি। নিশ্চয় আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি, সুতরাং বনী ইসরাইলকে আমার সাথে পাঠিয়ে দাও।

১০৬সে বলল, তুমি যদি কোনো নিদর্শন নিয়ে এসে থাক, তবে তা নিয়ে এসো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও।

১০৭তখন সে তার লাঠি নিক্ষেপ করল, আর তখনই তা স্পষ্ট এক অজগর হয়ে গেল।

১০৮আর সে তার হাত বের করল, আর তখনই তা দর্শকদের কাছে ধবধবে সাদা হয়ে দেখা দিল।

১০৯ফিরআউনের জাতির নেতারা বলল, নিশ্চয় এ তো একজন সুদক্ষ জাদুকর।

১১০সে তোমাদের তোমাদের ভূমি থেকে বের করে দিতে চায়, সুতরাং তোমরা কী পরামর্শ দাও?

১১১তারা বলল, তাকে ও তার ভাইকে অবকাশ দাও এবং শহরে শহরে সংগ্রাহক পাঠাও।

১১২তারা তোমার কাছে প্রতিটি সুদক্ষ জাদুকর নিয়ে আসুক।

১১৩আর জাদুকররা ফিরআউনের কাছে এসে বলল, নিশ্চয় আমাদের জন্য পুরস্কার থাকবে, যদি আমরাই বিজয়ী হই?

১১৪সে বলল, হ্যাঁ, আর নিশ্চয় তোমরা আমার নিকটবর্তীদের অন্তর্ভুক্ত হবে।

১১৫তারা বলল, হে মূসা, হয় তুমি নিক্ষেপ কর, নয়তো আমরাই নিক্ষেপকারী হব।

১১৬সে বলল, তোমরাই নিক্ষেপ কর। অতঃপর যখন তারা নিক্ষেপ করল, তখন তারা মানুষের চোখে জাদু করল এবং তাদের ভীত-সন্ত্রস্ত করল, আর তারা এক বিশাল জাদু নিয়ে এলো।

১১৭আর আমি মূসার প্রতি ওহী পাঠালাম যে, তোমার লাঠি নিক্ষেপ কর। তখন তা তাদের মিথ্যা রচনা গ্রাস করতে লাগল।

১১৮অতঃপর সত্য প্রতিষ্ঠিত হলো এবং তারা যা করছিল তা বাতিল হয়ে গেল।

১১৯অতঃপর তারা সেখানেই পরাজিত হলো এবং লাঞ্ছিত অবস্থায় ফিরে গেল।

১২০আর জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল।

পৃষ্ঠা ১৬৪ / ৬০৪