১৬৬
১৩১অতঃপর যখন তাদের কাছে কল্যাণ আসত, তখন তারা বলত, এটা আমাদের প্রাপ্য। আর যখন তাদের কোনো অকল্যাণ স্পর্শ করত, তখন তারা মূসা ও তার সঙ্গীদের অশুভ লক্ষণ মনে করত। জেনে রাখ, তাদের অশুভ লক্ষণ কেবল আল্লাহর কাছেই, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
১৩২আর তারা বলল, তুমি আমাদের কাছে যে নিদর্শনই নিয়ে আস না কেন, যা দিয়ে আমাদের জাদু করতে চাও, আমরা তোমার প্রতি বিশ্বাস স্থাপনকারী নই।
১৩৩অতঃপর আমি তাদের ওপর পাঠালাম মহাপ্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত, স্পষ্ট নিদর্শনসমূহ, তবুও তারা অহংকার করল এবং তারা ছিল অপরাধী সম্প্রদায়।
১৩৪আর যখন তাদের ওপর শাস্তি আপতিত হলো, তখন তারা বলল, হে মূসা, তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য দোয়া কর, তোমার সাথে তাঁর যে অঙ্গীকার আছে সে অনুসারে। তুমি যদি আমাদের থেকে এই শাস্তি দূর কর, তবে আমরা অবশ্যই তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব এবং বনী ইসরাইলকে তোমার সাথে পাঠিয়ে দেব।
১৩৫অতঃপর যখন আমি তাদের থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি দূর করলাম, যা তাদের পৌঁছাতে হতো, তখনই তারা তা ভঙ্গ করল।
১৩৬তখন আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সাগরে নিমজ্জিত করলাম, কারণ তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং তা থেকে গাফেল ছিল।
১৩৭আর যে জাতিকে দুর্বল মনে করা হতো তাদের আমি এমন ভূমির প্রাচ্য ও পাশ্চাত্যের উত্তরাধিকারী বানালাম যেখানে আমি বরকত দিয়েছিলাম। আর তোমার প্রতিপালকের উত্তম বাণী বনী ইসরাইলের ক্ষেত্রে পূর্ণ হলো, তাদের ধৈর্যের কারণে, আর ফিরআউন ও তার সম্প্রদায় যা নির্মাণ করত এবং যা উঁচু করে বানাত তা আমি ধ্বংস করে দিলাম।
পৃষ্ঠা ১৬৬ / ৬০৪