১৭৮
৯যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করছিলে, তখন তিনি তোমাদের প্রার্থনায় সাড়া দিলেন, নিশ্চয় আমি তোমাদের এক হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করব, পরপর আগমনকারী।
১০আর আল্লাহ এটা কেবল সুসংবাদ হিসেবেই দিয়েছিলেন, যাতে তোমাদের অন্তর প্রশান্ত হয়। আর সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
১১স্মরণ কর, যখন তিনি তাঁর পক্ষ থেকে প্রশান্তিস্বরূপ তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করলেন এবং আসমান থেকে তোমাদের ওপর পানি বর্ষণ করলেন, যাতে তা দিয়ে তোমাদের পবিত্র করেন এবং তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করেন, আর যাতে তোমাদের অন্তর দৃঢ় করেন এবং তা দিয়ে পা স্থির রাখেন।
১২স্মরণ কর, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের প্রতি ওহী পাঠালেন যে, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, সুতরাং যারা ঈমান এনেছে তাদের দৃঢ় কর। শীঘ্রই আমি কাফিরদের অন্তরে ভীতি সঞ্চার করব, সুতরাং তোমরা তাদের ঘাড়ের ওপর আঘাত কর এবং তাদের প্রতিটি অঙ্গুলিসন্ধিতে আঘাত কর।
১৩এটা এ কারণে যে, তারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করেছে। আর যে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করে, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা।
১৪এটাই তোমাদের প্রতিফল, সুতরাং তা আস্বাদন কর, আর নিশ্চয় কাফিরদের জন্য রয়েছে আগুনের শাস্তি।
১৫হে মুমিনগণ, যখন তোমরা কাফিরদের সাথে সম্মুখযুদ্ধে মুখোমুখি হও, তখন তাদের থেকে পিঠ ফিরিয়ো না।
১৬আর সেদিন যে তাদের থেকে পিঠ ফিরাবে, তবে যুদ্ধকৌশলের জন্য দিক পরিবর্তন করা অথবা অন্য দলের সাথে যোগ দেওয়া ব্যতীত, সে তো আল্লাহর ক্রোধ নিয়ে ফিরবে, আর তার আবাসস্থল জাহান্নাম। আর তা কতই না নিকৃষ্ট গন্তব্য!
পৃষ্ঠা ১৭৮ / ৬০৪