এই পৃষ্ঠা শুনুন — সূরা আত-তাওবা

১৯২

৩২তারা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূর নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাঁর নূর পূর্ণ করা ব্যতীত অন্য কিছু মানবেন না, যদিও কাফিররা তা অপছন্দ করে।

৩৩তিনিই তাঁর রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন, যাতে তিনি একে সকল দ্বীনের ওপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে।

৩৪হে ঈমানদারগণ, নিশ্চয় পণ্ডিত ও সন্ন্যাসীদের অনেকে অন্যায়ভাবে মানুষের ধন-সম্পদ ভক্ষণ করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয়। আর যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও।

৩৫সেদিন এসব জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে তাদের কপাল, পার্শ্বদেশ ও পিঠ দাগ দেওয়া হবে। বলা হবে, এটাই তোমরা নিজেদের জন্য জমা করেছিলে, সুতরাং তোমরা যা জমা করতে তার স্বাদ গ্রহণ করো।

৩৬নিশ্চয় আল্লাহর কাছে মাসের সংখ্যা বারো, আল্লাহর কিতাবে, সেদিন থেকেই যেদিন তিনি আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন; তার মধ্যে চারটি সম্মানিত মাস। এটাই সঠিক দ্বীন। সুতরাং এসব মাসে তোমরা নিজেদের প্রতি অন্যায় করো না। আর মুশরিকদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করো, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে যুদ্ধ করে। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের সাথে আছেন।

পৃষ্ঠা ১৯২ / ৬০৪