এই পৃষ্ঠা শুনুন — সূরা আল-বাকারা

২০

১২৭আর স্মরণ করো, যখন ইবরাহীম ও ইসমাঈল ঘরের ভিত্তি তুলছিলেন, (তারা বলছিলেন,) হে আমাদের প্রতিপালক, আমাদের কাছ থেকে তা কবুল করো; নিশ্চয় তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

১২৮হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার অনুগত করো, আর আমাদের বংশধর থেকে একটি উম্মতকে তোমার অনুগতরূপে গড়ে তোলো, আর আমাদের হজের নিয়মকানুন দেখিয়ে দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও; নিশ্চয় তুমিই তওবা কবুলকারী, পরম দয়ালু।

১২৯হে আমাদের প্রতিপালক, আর তাদের মধ্যে তাদেরই একজনকে রাসূলরূপে প্রেরণ করো, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন; নিশ্চয় তুমিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

১৩০আর নির্বোধ ছাড়া আর কে ইবরাহীমের ধর্মমত থেকে মুখ ফিরিয়ে নেবে? আর নিশ্চয় আমি তাকে দুনিয়াতে মনোনীত করেছি, আর নিশ্চয় আখিরাতেও তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত।

১৩১স্মরণ করো, যখন তার প্রতিপালক তাকে বলেছিলেন, আত্মসমর্পণ করো, তিনি বললেন, আমি বিশ্বজগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম।

১৩২আর ইবরাহীম তার সন্তানদের এই ধর্মমতের নির্দেশ দিয়েছিলেন, আর ইয়াকুবও, (তারা বলেছিলেন,) হে আমার সন্তানগণ, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দ্বীন মনোনীত করেছেন, অতএব তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ কোরো না।

১৩৩নাকি তোমরা উপস্থিত ছিলে, যখন ইয়াকুবের কাছে মৃত্যু উপস্থিত হয়েছিল, যখন তিনি তার সন্তানদের বলেছিলেন, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলেছিল, আমরা আপনার ইলাহ এবং আপনার পিতৃপুরুষ ইবরাহীম, ইসমাঈল ও ইসহাকের ইলাহের ইবাদত করব—একক ইলাহের, আর আমরা তাঁরই কাছে আত্মসমর্পণকারী।

১৩৪এটি এক উম্মত ছিল, যারা অতীত হয়ে গেছে; তাদের জন্য তাদের কৃতকর্ম, আর তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম; আর তারা যা করত তার জন্য তোমাদের জিজ্ঞাসা করা হবে না।

পৃষ্ঠা ২০ / ৬০৪